সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

খালেদা জিয়ার বাসায় ফেরার সিদ্ধান্ত জানা যাবে রাতে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কিছু রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে। বাকি রিপোর্টগুলো আজ বুধবার পর্যালোচনা করা হবে। রাতে চিকিৎসকদের এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে। এরপর খালেদা জিয়ার বাসায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত হবে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্র জানায়, নতুন করে তার স্বাস্থ্যের অবনতি কিংবা উন্নতি কোনোটাই নেই। তিনি আগের মতোই আছেন। এবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিভিন্ন পরীক্ষা করানোর জন্য। মূলত যেসব পরীক্ষা বাসায় রেখে করানো সম্ভব ছিল না, সেগুলো করানোর জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান চিকিৎসকের বরাত দিয়ে আজ বুধবার সকালে বলেন, ‘ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। তার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা শেষে চিকিৎসকরা রাতে সিদ্ধান্ত জানাবেন।’

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, ‘উনার কিছু অসুস্থতা ছিল, কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এ জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে অনুযায়ী এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই চিকিৎসায় তিনি মোটামুটি রেসপন্স করছেন।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দির পর খালেদা জিয়া একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভারের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল।

আরও পড়ুন: ৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়া

সর্বশেষ খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ৭৭ বছর বয়সী খালেদা জিয়া। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। ডা. সাহাবুদ্দিনের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড আগে থেকেই তার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। হাসপাতালে ভর্তির পর মেডিকেল বোর্ডের একাধিক বৈঠক হয়েছে।

অধ্যাপক ডা. সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন—অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক জিয়াউল হক এবং অধ্যাপক সাদেকুল ইসলাম।

এ ছাড়া লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানসহ অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডে রয়েছেন। এভারকেয়ার হাসপাতালে থেকে খালেদা জিয়াকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান সব সময় খোঁজ রাখছেন।

এমএইচডি/

খালেদা জিয়া তারেক রহমান লন্ডন ডা. জোবাইদা রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক: ইরানের চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

‘বিজয় ঘোষণার সময় হয়নি’, ইরানিরা কেন রাস্তায় নামছে না—কারণ জানেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান ভারত সরকার ‘বর্জনের’ যে ব্যাখ্যা দিলেন সাংবাদিক জুলকারনাইন

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সরকারি সংস্থার

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

Footer Up 970x250