শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না জানালেন কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

কায়সার কামাল: ফাইল ছবি

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আইনমন্ত্রী আইনের রাজনৈতিক ব্যাখ্যা করেছেন। রাজনৈতিক ব্যাখ্যা এ কারণেই বলব, ফৌজদারি কার্যবিধির  ৪০১(১) ধারায় স্পষ্টভাবে দেওয়া আছে সরকার চাইলে একজন সাজাপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করতে পারে। সাজা কমাতে পারে, সাময়িকভাবে সাজা স্থগিত করতে পারে। শর্তযুক্ত বা শর্তমুক্তভাবে। খালেদা জিয়ার ক্ষেত্রে ওনারা শর্তযুক্ত করে দিয়েছেন। শর্ত তুলে নিলেই খালেদা জিয়া বিদেশে যেতে পারেন।

বুধবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে নিজ কার্যালয়ে আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ৪০১(৬) ধারায় স্পষ্টভাবে বলা আছে, সরকার চাইলে সাধারণ বা বিশেষ নির্বাহী আদেশে যেকোনো বন্দির ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত নিতে পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হলে তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। কারণ অন্য একজন নেত্রী দেশ ছেড়ে গেলেও খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি।

রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়া ক্ষমা চাইবেন কি না– এমন প্রশ্নের জবাব তিনি বলেন, খালেদা জিয়া তো রাষ্ট্রপতির অর্ডারে বের হননি। এখনো খালেদা জিয়া নির্বাহী আদেশের আন্ডারেই আছেন। শর্তযুক্ত মুক্তিতে আছেন। খালেদা জিয়ার সব কিছু এখন সরকারের নিয়ন্ত্রণে। তিনি চাইলেই এখন একটা কিছু করতে পারেন না। উনার সব দায়দায়িত্ব সরকার প্রধানকেই বহন করতে হবে।

একে/


খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা কায়সার কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250