সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

কোনটির স্বাস্থ্যগুণ বেশি? ফুলকপি না ব্রকোলি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রকৃতিতে হালকা হিমেল বাতাস জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। বাজারে এরই মধ্যে উঠতে শুরু করেছে শীতের সব সবজি। শীতের সবজির মধ্যে ফুলকপি বেশ জনপ্রিয়। আজকাল অবশ্য স্বাস্থ্যগুণের কথা ভেবে অনেকে ব্রকোলি খান। 

অনেকের প্রশ্ন, অনেকটা ফুলকপির মতো দেখতে ব্রকোলির পুষ্টিগুণ কি ফুলকপির মতোই? এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম  জানিয়েছেন নানা তথ্য। 

ফুলকপি : ফুলকপিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি৫, ভিটামিন বি ৬, ক্যালশিয়াম, ফোলেট, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্কের মতো একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। ফুলকপি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টরও ভাণ্ডার। এ কারণে নিয়মিত এই সবজি খাদ্যতালিকায় রাখলে হৃদরোগ এবং ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। এমনকী এতে মজুত থাকা ফাইবার ওজন কমাতেও সাহায্য করে। 

আরো পড়ুন : ফুলকপি চাষে ৫০ হাজার টাকা খরচে মুনাফা দেড় লাখ

ব্রকোলি : ​ব্রকোলিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি ৬, রাইবোফ্ল্যাভিন, নিয়াসিন, থিয়ামিন, আয়রন, ফসফরাস, জিঙ্ক, ক্যালসিয়ামের মতো জরুরি ভিটামিন ও খনিজ। শুধু তাই নয়, এতে মজুত রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এ কারণে নিয়মিত এই সবজি খেলে অস্টিওপোরোসিসের মতো রোগ প্রতিরোধ করা সম্ভব। এমনকী এই সবজির গুণেই পেটের সমস্যার হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। 

​ব্রকোলি না ফুলকপি, কোনটা উপকারী?​ চলুন জেনে নিই-

ফুলকপির থেকে ব্রকোলিতে অনেকটাই বেশি পরিমাণে ভিটামিন সি মজুত রয়েছে। শুধু তাই নয়, ব্রকোলিতে ফাইবারও ফুলকপির থেকে বেশি। সে হিসেবে বলা যায়, এই দুটির মধ্যে ব্রকোলি খাওয়া বেশি উপকারী। তবে অনেকের ফুলকপি খেলে গ্যাস, অ্যাসিডিটি হয়। তারাও নিশ্চিন্তে ব্রকোলি খেতে পারেন। 

মনে রাখবেন, ফুলকপি ভেজে রান্না করলে তেমন একটা উপকার পাওয়া যায় না। তাই চেষ্টা করুন এই সবজিকে সিদ্ধ করে রান্না করার। এতেই বেশি উপকার মিলবে। তবে ব্রকোলি সালাদ হিসাবেই খাওয়া ভালো। কারণ রান্না করে খেলে এতে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। 

অনেকের আবার এই দুই সবজিতেই অ্যালার্জি থাকে। তারা এইসব সবজি খাওয়ার পরই পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি বা অন্য কোনও সমস্যায় পড়েন। এ ধরনের কোনও সমস্যা থাকলে অবশ্যই এইসব সবজি এড়িয়ে চলুন। 

এস/ আই. কে. জে/

স্বাস্থ্যগুণ ফুলকপি ব্রকোলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250