সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার সঙ্গী পরকীয়ায় জড়িয়েছে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অসৎ সঙ্গীকে হাতেনাতে ধরতে কিংবা সন্দেহের বিষয়টি নিশ্চিত হতে অনেকে প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ দেন, যারা লুকানো সম্পর্ক এবং অবৈধ বিষয়গুলো উন্মোচনের জন্যই কাজ করে। এ কাজে দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে প্রাইভেট ডিটেকটিভদের সেসব লক্ষণ জানা থাকে, যেগুলো অবৈধ সম্পর্কে জড়ালে মানুষজন লুকানোর চেষ্টা করে।  

এরকমই একজন খ্যাতনামা প্রাইভেট ডিটেকটিভ হলেন থমাস জি. মার্টিন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের একজন সাবেক কর্মকর্তা তিনি। চাকরি থেকে অবসরের পর ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচে প্রতিষ্ঠা করেন প্রাইভেট ডিটেকটিভ প্রতিষ্ঠান ‘মার্টিন ইনভেস্টিগেটিভ সার্ভিসেস’। তদন্তের কাজে ৪০ বছরের অভিজ্ঞতার আলোকে ‘সিয়িং লাইফ থ্রো প্রাইভেট আইস’ নামক বই-ও লিখেছেন তিনি। ওই বইতে তিনি সবচেয়ে কমন ২০টি ‘ক্লু’ দিয়েছেন, যেগুলো সম্পর্কে প্রতারণার ইঙ্গিত দিতে পারে।

মার্টিনের মতে, এসব লক্ষণগুলোর মধ্যে একটি বা দুটি সঙ্গীর মধ্যে চিহ্নিত করাটা চিন্তার কোনো কারণ নয়। কিন্তু যদি আপনি চারটি বা তার বেশি লক্ষণ চিহ্নিত করেন, তাহলে তা আপনার সঙ্গীর প্রতারণার স্পষ্ট করার জন্য যথেষ্ট।

অবৈধ সম্পর্কে জড়ানোর সবচেয়ে কমন এবং সুস্পষ্ট লক্ষণগুলোর মধ্যে রয়েছে- কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাটানো, ঘন ঘন ব্যবসায়িক ভ্রমণ যাওয়া, যৌনমিলনে আগ্রহ কম দেখানো।  এছাড়া হঠাৎ করে জিমে ভর্তি হওয়া বা নতুন পোশাকের প্রতি আগ্রহ অন্যতম লক্ষণ হতে পারে যে, আপনার সঙ্গী নিজেকে আরো ভালো করার জন্য কাজ করছেন- সম্ভবত অন্য কারো কথা মাথায় রেখে।

মার্টিন জানান, কেবল একটি বা দুটি লক্ষণ দেখতে পাওয়ার মানে এটা নয় যে, আপনার সঙ্গী অবশ্যই দোষী। কারণ সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি সম্পর্ক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। কিন্তু সঙ্গীর মধ্যে যদি তিনটি বা চারটি লক্ষণ দেখতে পান, তাহলে তার মধ্যে সমস্যা রয়েছে। 

আরো পড়ুন : দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে সঙ্গীকে যে মিথ্যা বলা যাবে!

মার্টিনের মধ্যে, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো আপনার নিজের ‘অন্তর্দৃষ্টি’।  সঙ্গী ১০০ শতাংশ সৎ না হলে তা নিজের ‘অন্তর্দৃষ্টি’ দিয়ে সাধারণত বোঝা যায়।

সঙ্গী পরকীয়ায় জড়ানোর কমন কিছু লক্ষণ-

১. অভ্যাস পরিবর্তন।

২. বাসা থেকে তাড়াতাড়ি বের হওয়া আর দেরি করে ফেরা। 

৩. ঘন ঘন ব্যবসায়িক ভ্রমণ। 

৪. ছুটির দিন বা পারিবারিক অনুষ্ঠানে অনুপস্থিতি।

৫.অতিরিক্ত ওভারটাইম।

৬. কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাটানো।

৭.  ব্যাখ্যাতীত ব্যয়।

৮.সোশ্যাল মিডিয়ায় গোপন অ্যাকাউন্ট।

৯.  লুকানো ক্রেডিট কার্ডের বিল।

১০. অতিরিক্ত সাজসজ্জা।

১১. অন্য কারো জিনিস (যেমন কলারে লিপস্টিকের দাগ)।

১২. আপনাকে দেখানো হয়নি এমন উপহার কেনা।

১৩. অপ্রত্যাশিত জিনিস (গাড়িতে কনডম লুকানো)

১৪.  জিমে ভর্তি হওয়া। 

১৫. অপরিচিত নম্বর থেকে মিসড কল।

যদি এসবের মধ্যে কোনো লক্ষণ-ই আপনার সঙ্গী প্রকাশ না করে, তাহলে আপনি নিজের অনুভূতির ওপর ভিত্তি করেও কোনো ক্লু পেতে পারেন। 

মার্টিনের মতে, বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে বেশিরভাগ মানুষ নিজেরাই প্রতারণা ধরতে পারে, সঙ্গীর প্রতারণা ধরার জন্য প্রাইভেট ডিকেটটিভের ওপর নির্ভর হওয়ার ততটা দরকার পড়ে না। কারণ লক্ষণগুলো সব একই। আগে যা ছিল, এখনও তাই। বর্তমান সময়ে সঙ্গীর প্রতারণা ধরা খুবই সহজ। গভীর রাতে ফোন কল বা টেক্সট মেসেজের লুকানোর মাধ্যমে মানুষ এখন নিজেরাই নিজেকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। 

এস/ আই.কে.জে/


সঙ্গী পরকীয়ায় কিছু লক্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250