শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

কারাগারে বিয়ে সারলেন তরুণী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি কারাগারের ভেতর বিয়ে করেছেন এক আরব তরুণী। তার বাবা ওই কারাগারের ভেতর বন্দি আছেন। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে বাবাকে কাছে চেয়েছিলেন তিনি। সেই ইচ্ছা অনুযায়ী, কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন— যেন কারাগারের ভেতর তার বিয়ের ব্যবস্থা করা হয়। ওই তরুণীকে হতাশ করেনি দুবাইয়ের কারা কর্তৃপক্ষ। তারা তার ইচ্ছা পূরণ করেছে। সঙ্গে ওই তরুণীকে বিয়ের উপহার হিসেবে ফার্নিচার দিয়েছে তারা।

রোববার (১৪ই জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

আরো পড়ুন : ৭ বিয়ে করেও সাধ মেটেনি, আবারো বিয়ে করতে চান ১১২ বছরের বৃদ্ধা

ওই তরুণী কারা কর্তৃপক্ষের কাছে এক চিঠিতে জানান, তার বিয়ের প্রস্তাব এসেছে এবং এই প্রস্তাবে তিনি রাজি হয়েছেন। এতে তিনি আরও জানান, এই দিনটিতে বাবা কাছে থাকাটা তার জন্য খুবই গুরত্বপূর্ণ।

দুবাইয়ের কারা কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার মারওয়ান জালফার বলেছেন, ‘তারা ওই তরুণীর আবেগ ও অর্থনৈতিক বিষয়টি বিবেচনা করেছেন। কারণ তার বাবাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।’

কারা কর্তৃপক্ষ বিয়ে সম্পন্ন করার জন্য শেখ আহমেদ আল সিহি নামের এক কাজীকে কারাগারে আমন্ত্রণ জানায়। এরপর তিনি বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করেন।

এর আগে গত সেপ্টেম্বরে অপর এক তরুণীকে তার জন্মদিনের দিন— কারাগারে বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়া হয়। ওই বাবা দীর্ঘ ছয় বছর ধরে কারাগারে আটক ছিলেন।

সূত্র: খালিজ টাইমস

এস/ আই. কে. জে/

কারাগারে বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250