বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

কাঠমান্ডুতে তৃতীয় বঙ্গবন্ধু যুব সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

নেপালের কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে টেকসই উন্নয়ন অভীষ্ট এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক তৃতীয় বঙ্গবন্ধু যুব সম্মেলন অনুষ্ঠিত হয়ে‌ছে।

বুধবার (২০ই ডি‌সেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়। মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ (এনবিওয়াইসি)-এর সহযোগিতায় আয়োজিত সম্মেলনটিতে বাংলাদেশ ও নেপালের প্রায় ৬০ জন যুব নেতা অংশগ্রহণ করেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত জাতি গঠনে উন্নয়ন কৌশল প্রণয়নে তার নির্দেশনার জন্য শ্রদ্ধা জানান নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। 

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা ও এসডিজি বাস্তবায়নে জনসচেতনতা তৈরিতে সম্মেলনের প্রতিপাদ্যের উপর জোর দেন রাষ্ট্রদূত। 

নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভের সমন্বয়ক অভিনব চৌধুরী ও সম্মেলনে অংশগ্রহণকারী যুব নেতারা জলবায়ু চ্যালেঞ্জ সনাক্তকরণ এবং সমাধান খুঁজে বের করার প্ল্যাটফর্ম হিসেবে এই ধরনের সম্মেলন আয়োজনের উপর জোর দেন। 

সম্মেলনে অংশগ্রহণকারীরা স্মার্ট প্রযুক্তি, বন ও পরিবেশ সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা আইন, নবায়নযোগ্য শক্তি, টেকসই শহর, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গ্রিন বিজনেসসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। 

এসডিজি অর্জন এবং কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুবকদের প্রতিশ্রুতির রূপরেখা সম্বলিত একটি দশ-দফা ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্ত হয়।

এসকে/ 

বঙ্গবন্ধু সম্মেলন কাঠমান্ডু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250