শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

কবিতা: এলে বেলে -খোকন কুমার রায়

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-প্রতীকী

এলে বেলে

খোকন কুমার রায় 

দিন রাত দোল খায়

ছায়া ছবি ভেসে যায়

সময়টা বেসামাল

ক্লান্তিতে চলে যায়!


এলোমেলো ভাবনা

হৃদয়ে যাতনা

জ্যামিতিক হারে তা

বহুগুন বেড়ে যায়!


চুপচাপ বসে থাকা 

সাদা কালো ছবি আঁকা

সিদ্ধান্ত হলো পাকা

স্বপ্নরা ফিরে যায়।


এ আমার নয় আপন

মিছে মিছি মনে ভ্রম

গন্তব্য অজানা

মনটা যে মানে না!


মনে মনে জিজ্ঞাসা 

বেঁধে কেন রাখ আশা

সবকিছুই ভাসা ভাসা

কেন তবে বাঁধ বাসা!


হয়ে সংক্ষুব্ধ

আপনায় যুদ্ধ 

জয় বা পরাজয়

ফলাফল আসে না!


মন চায় দেই হানা

ভেঙে চুরে বাসনা

হয়ে যাই নিরাকার 

থেমে যাক আনাগোনা!


আরো পড়ুন: কবিতা: বদ্বীপে চলছি -ভীষ্মদেব বাড়ৈ

কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250