বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

কথা রাখলেন তারিক কাজী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩

#

ডিফেন্ডার তারিক কাজী - ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম খেলায় লেবাননের বিপক্ষে বাংলাদেশের ফুটবলারদের ভুল-ত্রুটি ছিল। ফয়সাল হোসেন ফাহিম লেবাননের গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি। বিশেষ করে ডিফেন্ডার তারিক কাজীর একটা ভুলের কারণে গোল হজম করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। খুব সমালোচনা হয়েছিল। রাতে ঘুমাতে পারেননি তারিক কাজী। ফিনল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ নিজের আত্মসমালোচনা করেছেন। 

পরদিন টিম মিটিং শেষে মাঠে অনুশীলনে নামার আগে তারিক কাজী উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমার একটা কথা আছে।’ তখন এই তরুণ নিজের ভুলের কথা স্বীকার করেন পুরো দলের কাছে। আর তার সব কথা শুনে দলের অন্যান্য ফুটবলার তারিক কাজীকে সান্ত্বনা দেন। বিশেষ করে ডিফেন্ডার তপু বর্মন তারিক কাজীকে সবচেয়ে বেশি সাহস দিয়েছেন। কারণ এই দুজন একসঙ্গে খেলছেন। ক্লাব ফুটবলে বসুন্ধরায় খেলছেন। তাদের মধ্যে রসায়নটাও খুব ভালো। পাশাপাশি খেলছেন দুজন। সেখানে দাঁড়িয়ে এক সেকেন্ডের ভুলে বাংলাদেশের সর্বনাশ হয়েছিল লেবাননের বিপক্ষে। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৬ জুন ২০২৩)

তারিক কাজী বলেছিলেন, তিনি ভুলের মাশুল দিতে চান। ভালো খেলে নিজেকে প্রমাণ করতে চান। তারিক কাজী দেশের জন্য কিছু করতে চান। করেই দেখিয়েছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। তার গোলেই মালদ্বীপের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশ। জয়ের স্বপ্ন দেখতে শুরু করে। নিজেকে উজাড় করে খেলতে গিয়ে পুরো ম্যাচে মাঠে থাকতে পারেননি। ৮৩ মিনিটে মাঠ থেকে তুলে নেন কোচ। সবাই তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে মাঠের বাইরে বরণ করে নিয়েছেন।

এম/


ডিফেন্ডার তারিক কাজী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250