বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

ওমরা করতে মক্কায় গেলেন শাকিব খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ হজ পালন করতে মক্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। 

মঙ্গলবার (২রা জানুয়ারি) দুপুরের এক ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি। 

জানা গেছে, ওমরাহ থেকে ফিরেই কিং খান ব্যস্ত হয়ে পড়বেন। প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিংয়ে যোগ দেবেন। এরইমধ্যে ছবিটির বাংলাদেশের অংশের কাজ প্রায় শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

এর আগেও একাধিকবার ওমরাহ করেছেন শাকিব। কাজের ব্যস্ততা ছিল। তবুও এবারও গেলেন। ওমরাহ শেষে আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে তার। 

আরো পড়ুন: অভিনেতা আরিফিন শুভকে ১০ কাঠার প্লট বরাদ্দ দিলো রাজউক

২০২৪-এ ঢালিউড হবে শাকিবময়। এ বছর মুক্তি পাবে তার তিনটি সিনেমা। অনন্য মামুনের ‘দরদ’ দিয়ে জমিয়ে তুলবেন ভালোবাসা দিবস। ‘প্রিয়তমা’ খ্যাত হিমেল আশরাফের ‘রাজকুমার’ দিয়ে রোজার ঈদ। আর কোরবানি ঈদে সিনেমা হলে তুলবেন ‘তুফান’। এটি নির্মাণ করবেন রায়হান রাফী। 

এসকে/ 

শাকিব খান ওমরাহ মক্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250