রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

এবার সূর্য অভিযানে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

চাঁদে সফল অবতরণের পর এক সপ্তাহের মধ্যে এবার সূর্য অভিযানে যাওয়ার প্রস্তুতি শুরু করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সূর্য নিয়ে গবেষণার জন্য আগামী ২ সেপ্টেম্বর একটি মহাকাশযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। 

দেশটির এই সৌর অভিযানে আদিত্য এল-১ নামের একটি মহাকাশযান ব্যবহার করা হবে। সূর্যের বহির্ভাগের রহস্যময় বিভিন্ন স্তর পর্যবেক্ষণ করবে এই মহাকাশযান। সূর্যের পরিস্থিতি পর্যবেক্ষণের উপযোগী করে আদিত্য-এল-১ এর নকশা করা হয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, সূর্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আদিত্য-এল-১ প্রায় ১৫ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাবে। আর এতে মোট সময় লাগবে প্রায় ১২০ দিন।

বেঙ্গালুরুতে সংস্থাটির শ্রীহরিকোটা সদর দপ্তর থেকে এই অভিযান পরিচালনা করবে ইসরো। সূর্য পর্যবেক্ষণের জন্য ভারতের এটিই প্রথম মহাকাশ মিশন। ইসরোর একজন কর্মকর্তা বলেছেন, আগামী ২ সেপ্টেম্বর মহাকাশযানটি উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে।

ইসরো জানিয়েছে, পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্য ও পৃথিবীর মাঝের এক কক্ষপথ ‘ল্যাগরাঞ্জিয়ান পয়েন্ট’ বা ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট’-এ ল্যান্ড করবে স্যাটেলাইট আদিত্য-এল-১। সূর্যের বাইরের সবচেয়ে উত্তপ্ত স্তর করোনার যাবতীয় তথ্য সে তুলে দেবে আমাদের হাতে। এই সোলার-মিশন তাই সবদিক দিয়েই খুব গুরুত্বপূর্ণ।

সূর্যের সবচেয়ে রহস্যময় স্তর ‘সোলার করোনার’ খবর আনতেই যাবে আদিত্য-এল-১। সূর্যের বহিস্তরের তাপমাত্রা প্রায় ১ কোটি কেলভিন আর নিম্নস্তরের প্রায় ৬০০০ কেলভিন। সূর্যের পৃষ্ঠদেশে ও করোনার তাপমাত্রার ফারাক এবং করোনা থেকে ছিটকে আসা আগুনে রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে কীভাবে প্রভাব ফেলে সেটাই খুঁজে বের করবে আদিত্য-এল-১। এ জন্য আদিত্য-এল-১ উপগ্রহে রয়েছে সাতটি সায়েন্স পে-লোড।

সৌরঝড়ের স্যাটেলাইটগুলো আক্রান্ত হয় ও টেলি যোগাযোগে বড় ব্যাঘাত ঘটায়। পাশাপাশি বিশ্বের তাপমাত্রা বাড়ানোর জন্যও দায়ী এই সৌরবায়ু, সৌরঝড় এবং সৌর বিকিরণ। এই সৌরঝড় কোন পথে পৃথিবীতে আছড়ে পড়ছে পারে তার খোঁজ চালাবে আদিত্য-এল-১।

এর আগে, ২০২০ সালে আদিত্য-এল-১ উৎক্ষেপণের উদ্যোগ গ্রহণ করেছিল ইসরো। কিন্তু করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। এবার নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) পর ভারতই প্রথম হিসেবে সূর্যে অভিযান চালাতে যাচ্ছে।

গত বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান-৩। আর সেই সফল অবতরণের সঙ্গে সঙ্গে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করে ভারত। প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে এই সফল অভিযান চালায়।

এসকে/

সূর্য অভিযান ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আদিত্য এল-১

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250