বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

শাহরুখের ‘জাওয়ান’ সিনেমার বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভারতে সিনেমা মুক্তি পাবে, কিন্ত কোনও বিতর্ক হবে না তা কি করে হয়। শেষ কয়েক বছর ধরে এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সিনেমার ট্রেলার, পোস্টার, টিজার বা ফার্স্ট লুক কোনো কিছু প্রকাশ হলেই শুরু হয় বিতর্ক। পড়তে হয় কোনো না কোনো দল বা সংগঠনের রোষাণলে। এই রোষাণলের হাত থেকে রেহাই পায়নি শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাও।

কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল সিনেমার ট্রেলার। আর এই ট্রেলারের একটি সংলাপ নিয়ে আপত্তি করেছে ভারতের করণী সেনারা। ট্রেলারের সেই সংলাপ, ‘এক রাজা ছিলেন, যিনি একের পর এক যুদ্ধে হেরে গেছেন। ক্ষুধায়, তৃষ্ণায় ঘুরে বেড়াচ্ছিলেন জঙ্গলে। তিনি খুব রেগেছিলেন।’ করণী সেনাদের দাবি এই সংলাপ মহারাজা প্রতাপকে উদ্দেশ্য করে বলা হয়েছে।

এ অভিযোগ নিয়ে করণী সেনারা দ্বারস্থ হয়েছে পুলিশের। মুম্বাইয়ের ওশিয়াড়া থানায় অভিযোগ করেছে সংগঠনটি। তারা দাবি করেছে, সিনেমা থেকে এই সংলাপ পরিবর্তন করতে হবে।

আরো পড়ুন: রজনীকান্তের 'জেলার' সব রেকর্ড ভেঙে ৬০০ কোটির গণ্ডি টপকাল

প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘জাওয়ান’। মুক্তির আগেই সিনেমার অগ্রিম টিকেটের জন্য হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। বছরের শুরুতেই নানা বিতর্ক পেরিয়ে মুক্তি পেয়েছিল শাহরুখের 'পাঠান'।

বক্স অফিসে সব রেকর্ড ভেঙে ফেলেছিল। ভারতে ‘জাওয়ান’ সিনেমার যেই জোয়ার চলছে। তাতে অনেকেই মনে করছে 'পাঠান' কে ছাড়িয়ে যাবে এই সিনেমা।

এসি/ আই.কে.জে



শাহরুখ খান জওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250