বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

এবার ডিগবাজি নয় ‘সুখবর’ দিলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নানা কাণ্ড ঘটিয়ে আলোচনায় থাকলেও এবার নতুন একটি সুখবর দিতে যাচ্ছেন ঢালিউডের নায়ক জায়েদ খান। সংবাদমাধ্যম অনুযায়ী, ‘সোনার চর’ নামের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই। তাতে অভিনয় করেছেন জায়েদ খান।

জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমা প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’। এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক।

আরো পড়ুন: এবার চোখের মাশকারায় আবেদন ছড়ালেন রাশমিকা

সিনেমাটির পরিচালক জানিয়েছেন ‘সব প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেয়া হয়েছে। সেন্সর পাওয়ার পরই মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হবে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।’ 

জানা যায়, সিনেমাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের একাংশ নিয়ে তৈরি, যেখানে দেখানো হয়েছে ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে ফেরার সময়টি। সিনেমাটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর সিকদার।

২০২১ সালে ‘সোনার চর’ সিনেমায় কাজ করেছিলেন জায়েদ খান। এতে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে। 

এসি/ আই. কে. জে/ 


সুখবর জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250