বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

এবার একজোট হচ্ছেন শাহরুখ-সালমান-হৃত্বিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

এবার হৃত্বিক রোশান অভিনীত 'ওয়ার' ছবির সিক্যুয়েলে বিশেষ চরিত্রে চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান।

দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। ভারতের গণমাধ্যম ফিল্মফেয়ার এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, যশরাজ প্রযোজিত সুপারহিট সিনেমা ‘ওয়ার’র সিক্যুয়েলে হৃত্বিক রোশনের সঙ্গে এবার দেখা যাবে শাহরুখ ও সালমান খানকে।

সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা চলছে।

অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বুড়োরাই ভরসা। এই নীতিতে চলছে বলিউড। শাহরুখ, সানি, সালমানরাও দাঁড়িয়েছেন পাশে। নিজেদের সেরাটা দিয়ে ফের বসন্ত এনেছেন বি-টাউনে। ফলে নির্মাতারা দ্বারস্থ হচ্ছেন অভিজ্ঞদের। তারই ধারাবাহিকতায় এবার এক হচ্ছেন শাহরুখ, সালমান, হৃত্বিক।

ওয়ার সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন হৃত্বিক রোশন। নতুন খবর হচ্ছে, ছবিটির প্রযোজনা সংস্থা নিয়ে আসছে এর দ্বিতীয় কিস্তি ওয়ার-২। এ ছবিতেই এক হচ্ছেন সালমান-শাহরুখ- হৃত্বিক।

আরো পড়ুন: দ্বিতীয় বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান

সূত্র জানিয়েছে, ‘ওয়ার-২র মহরত এরমধ্যেই হয়ে গেছে। চলতি মাসে ছবির শুটিং শুরু করতে পারেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। যদিও হৃতিক রোশন এই মুহূর্তে ‘ফাইটার’-এর জন্য ইতালিতে রয়েছেন, তবে হৃত্বিক শিগগির ওয়ার ২-এর শুটিং শুরুর জন্য দেশে ফিরতে পারেন।

জানা গেছে, ওয়ার-২ বেশ কয়েকটি কারণে চটকদার হতে চলেছে, এটি কিন্তু অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় YRF স্পাই ইউনিভার্সের প্রথম ছবি হতে চলেছে যা তিন মেগাস্টারকে একসঙ্গে পর্দায় আনবে। অর্থাৎ টাইগার, পাঠান,  কবির ইউনিয়নকে একসঙ্গে পর্দায় ওয়ারে দেখা যাবে।

এসি/ আই.কে.জে/


শাহরুখ খান সালমান খান হৃত্বিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250