রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

এবার আফ্রিকার গায়কের কন্ঠে চঞ্চলের ‘সাদা সাদা কালা কালা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমা দিয়ে দর্শক মহলে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার ভক্তের সংখ্যাও। এ বার তার ভক্তের খোঁজ মিলল দুই বাংলার গণ্ডি পেরিয়ে সুদূর আফ্রিকায়। ‘সাদা সাদা কালা কালা’ গাইলেন বিদেশি এক গায়ক।

শিল্পী জৌটেন আটিকব্লুজ। শিল্পীর জন্ম, বেড়ে ওঠা আফ্রিকায়। এই মুহূর্তে কানাডাবাসী। সম্প্রতি নিজের ফেসবুক পেইজে স্পষ্ট বাংলায় চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেমা্র জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাইলেন জৌটেন। শিল্পীর কণ্ঠে নিজের ছবির গান শুনে মুগ্ধ চঞ্চল। তার গায়কি মন কেড়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীরও। তাই তো নিজের ফেসবুক পেইজে শিল্পীর গানটি পোস্ট করে লেখেন, ‘‘হঠাৎ আজ ফেসবুকে ওর গান শুনলাম।

আরো পড়ুন: মেয়েদের শরীর কতটা উন্মুক্ত দেখতে চান সালমান

তাও আবার বাংলা গান ‘হাওয়া’ ছবির সাদা সাদা কালা কালা। মেঘদল-এর ‘ এ হাওয়া’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমারও পরান যাহা চায়’ সহ অনেক গান। ইনবক্সে কথা বললাম, পরিচয় হল, ধন্যবাদ এবং ভালোবাসা জানালাম। জৌটেন আটিকব্লুজের সঙ্গী ছিল শুধুই গিটার। আমি মুগ্ধ হয়েছি তার কণ্ঠে, গানে এবং গায়কিতে।’’

পাল্টা উত্তর আসে জৌটেনের পক্ষ থেকেও। চঞ্চলকে ধন্যবাদ জানিয়ে জৌটেন লেখেন, ‘‘আপনার শুভেচ্ছা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি আপনার অভিনয়ের গুণমুগ্ধ। ফেসবুকে আপনার এবং আপনার ছেলের ‘সাদা সাদা কালা কালা’ গানটি গাওয়ার ভিডিও দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। ভিডিওটি কয়েক বার দেখার পর সিদ্ধান্ত নিয়েছিলাম গানটি গাওয়ার।’’

গানটির ভিডিও দেখতে ক্লিক করুন

https://www.facebook.com/watch/?v=768451104840309

এম/


 

আফ্রিকা চঞ্চল সাদা সাদা কালা কালা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সামাজিক মাধ্যম হঠাৎ ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের পক্ষে-বিপক্ষে কেন সরব

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

হাতকড়া নিয়ে মায়ের জানাজায় দুই সহোদর আওয়ামী লীগ নেতা, ভিডিও ভাইরাল

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250