সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা

একটি বালুচরী শাড়ি বানাতে কতটা সময় লাগে জানেন কি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকের কাছে পরিচিত বা পছন্দের তালিকায় বালুচরী শাড়ি; আবার অনেকে হয়তো চিনেনই না। আপনার পছন্দের বালুচরী শাড়িটা বানাতে কতটা সময় ব্যয় হয়েছে জানলে চোখ কপালে উঠবে।

এত সূক্ষ্ম এবং নিপুণ এই শাড়ি বানাতে একজন নয়, প্রয়োজন একাধিক মানুষের হাড়ভাঙা পরিশ্রম। দৈহিক পরিশ্রম ছাড়াও দরকার কঠিন একাগ্রতা, একটু এদিক ওদিক হলেই আপনার নিখুঁত শাড়িটি নষ্ট হয়ে যেতে পারে। সম্পূর্ণ হাতে তৈরি করা হয় বালুচরী শাড়ি। হাতে বোনা বলেই রয়েছে ত্রুটির জায়গা। ফলে নিখুঁত শাড়ি তৈরি করতে কখনও কখনও ১০ দিন পর্যন্ত এক নাগাড়ে কাজ করতে হয় একজনকে।

বালুচরী তিন ধরনের, সাধারণ এক সুতোর বালুচরী, দুই সুতোর বিশেষ মিনাখালী বালুচরী এবং স্বর্ণচরি। ঘট ঘট আওয়াজ আর পায়ের সঙ্গে তাল মিলিয়ে হাতের কাজ। দেখে মনে হবে তাঁতী তার ইচ্ছে মত হাত পা নাড়ছেন আর নিজে থেকেই তৈরি হচ্ছে শাড়ির নকশা। বড় ভুল করবেন যদি এমনটা ভেবে থাকেন।

আরও পড়ুন : বিটের রস পান করলে কমে যাবে অনেক রোগের ঝুঁকি

আপনার পছন্দের বালুচরী শাড়ির নকশা এবং বুনন সবই আগে থেকে নির্ধারিত করা থাকে। তারপর সেই মাপ বুঝে নিপুণ হাতে মনযোগ সহকারে চলে তাঁতিদের কাজ। কাজ নয়! এ যেন আরাধনা। তাই পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বালুচরী শিল্পী অরুণ দে জানান, একটি হাতে বোনা আসল বালুচরী শাড়ি মা, মেয়ে এবং নাতনি মিলে পডরেও নষ্ট করতে পারবে না।

এস/ আই. কে. জে/ 

বালুচরী শাড়ি নকশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250