বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

এক মাসে তিন হ্যাটট্রিক করিম বেনজেমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

জিরোনার কাছে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে আগুনে পারফরম্যান্স উপহার দিল রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগার খেলায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্ন্যাবুতে আলমেরিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমা। বাকি গোলটি করেন রদ্রিগো। আলমেরিয়ার পক্ষে ব্যবধান কমানো গোল দুটি করেন ল্যাজারো ও রবার্তনে।

হ্যাটট্রিক করেই রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন বেনজেমা। ক্যারিয়ারের প্রথমবার প্রথমার্ধে ৩ গোল করে লা লিগা ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফরাসী এই ফরোয়ার্ড। পেছনে ফেলেছেন তার পূর্বসূরি হুগো সানচেজকে। রিয়ালের সাবেক ফরোয়ার্ড সানচেজ লা লিগায় করেছেন ২৩৪ গোল। বেনজেমার গোল এখন ২৩৬টি।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৩০ এপ্রিল ২০২৩)

এখানেই শেষ নয়। এক মাসে ৩ হ্যাটট্রিকের বিরল কীর্তিও গড়েছেন বেনজেমা। আজকের আগে ৫ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালে বার্সার বিপক্ষে ও ২ এপ্রিল লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেন ফরাসি তারকা।

এই জয়ে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লা লিগায় টেবিলের দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

এম/

 

হ্যাটট্রিক করিম বেনজেম রিয়াল মাদ্রিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250