রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

এক বাড়িতে থাকেন ১৯৯ জন, সবাই একই পরিবারের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাঁচতলা বাড়িতে রুম আছে প্রায় ১০০। সেখানে বাস করে ১৯৯ জন। বিস্ময়কর ব্যাপার হলো, এরা সবাই একই পরিবারের সদস্য। 

ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামের বাকতাওয়াং গ্রামটিতে এই পরিবারের বাস। অনেকের মতে পৃথিবীর সবচেয়ে বড় পরিবার এটি। তারা সবাই মিলেমিশে থাকে একটি বাড়িতে। বিশাল পরিবারটির কর্তা ছিলেন জিওনা চানা। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস-সংক্রান্ত জটিলতার কারণে ২০২১ সালে ৭৬ বছর বয়সে মারা যান জিওনা চানা। তবে তাঁর তৈরি করা অসাধারণ পারিবারিক কাঠামো রয়ে গেছে এখনো। 

জাওনা মৃত্যুর সময় ৩৮ জন স্ত্রী রেখে যান। এই স্ত্রীদের ঘরে ৮৯ জন সন্তান আছে। এ ছাড়া এই সন্তানদের স্বামী-স্ত্রী এবং তাঁদের ঘরে হওয়া নাতি-নাতনি তো আছেই। বুঝতেই পারছেন, এখনো বাড়ছে পরিবারটির সদস্যসংখ্যা। 

পরিবারটি জিওনার তৈরি করা বাড়িতেই একসঙ্গে বসবাস করে চলেছে। গ্রামটির অবস্থান বেশ প্রত্যন্ত এলাকায়। তবে পাঁচতলা এক দালানে বসবাস করা এই পরিবারের কারণে গ্রামটি পর্যটকদের বেশ পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে। 

জিওনা ‘চানা’ নামের একটি স্বতন্ত্র মতবিশ্বাসের সম্প্রদায়ের সদস্য ছিলেন। ১৯৪২ সালে জিওনার বাবা এটি প্রতিষ্ঠা করেন। কয়েক শ পরিবার এর সদস্য। 

জিওনা প্রথম বিয়ে করেন ১৭ বছর বয়সে। বলা হয়, কোনো এক বছরে ১০ জন নারীকে বিয়ে করেছিলেন তিনি। 

মজার ঘটনা, পরিবারটির এই বিশাল আকারের পরও ২০১১ সালের বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জিওনা বলেছিলেন, পরিবারটিকে আরও বড় করতে চান তিনি। আরও বিয়ে করতেও ইচ্ছুক। 

জিওনা তখন বলেন, ‘আমার যত্ন নেওয়ার এবং দেখাশোনা করার জন্য অনেক লোক রয়েছে। নিজেকে একজন ভাগ্যবান মানুষ বলে মনে করি।’ 

পরিবারের সদস্যরা যখন দিনে দুবার খাওয়ার জন্য জড়ো হন, এমন একটি দৃশ্যের সৃষ্টি হয়, যা পরিবারের ডাইনিং রুমের চেয়ে ব্যস্ত ক্যানটিন কিংবা কোনো হোস্টেলের ডাইনিংয়ের মতো দেখায়। 

পরিবারের সদস্যরা জিওনা চানার ইচ্ছাকে সম্মান জানিয়ে একসঙ্গে বসবাস করতে চান। তার পরও অনেক কিছু বদলে যাচ্ছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জিওনার এক ছেলে রেকর্ড জানান, তিনি তাঁর বাবার মতো নন, বরং সাধারণ একজন মানুষ। তাঁর একাধিক স্ত্রীও থাকার সুযোগ নেই। 

এদিকে পরিবারের সদস্যদের উন্নত শিক্ষার জন্য সন্তানদের অন্য কোথাও পাঠানোতেও আপত্তি নেই এখন। বর্তমানে ক্রমবর্ধমান পরিবারের সদস্যদের জন্য গ্রামে আরেকটি বাড়ি তৈরি করা হচ্ছে। 

এমনকি মৃত্যুর প্রায় দুই বছর পরেও জিওনার প্রভাব তাঁর সম্প্রদায়ের মানুষের মধ্যে চোখে পড়ে। তাঁর ছবি ও আঁকা প্রতিকৃতি এখনো বাড়ির বিভিন্ন জায়গায় শোভা পায়।

১৯৯ জন সদস্যের একটি পরিবার একসঙ্গে থাকা, তাদের খাওয়া-পড়া ও পোশাকের ব্যবস্থা করা কিংবা অন্যান্য প্রয়োজন মেটানো চাট্টিখানি কথা নয়। সৌভাগ্যবশত প্রত্যেকেই কাজ করেন। কেউ পারিবারিক পাঁচটি শূকরের খোঁয়াড়ের একটিতে সময় দেন। কেউ খেতে বিভিন্ন ফসল রোপণ করেন, কেউ আবার পরিবারের চারটি কাঠের আসবাবের কোনো দোকানে কিংবা অ্যালুমিনিয়াম ওয়ার্কশপে কাজ করেন। 

প্রতিদিনের দুটি খাবারের আয়োজনকে বিশাল এক কর্মযজ্ঞ বলা যায়। কারণ এতে কমপক্ষে ৮০ কেজি চাল এবং অন্যান্য অনেক উপাদানের পাশাপাশি জোগাড়যন্ত্রের প্রয়োজন হয়। অবশ্য এই কাজগুলোও সবাই ভাগ করা নেওয়ায় কোনো জটিলতা তৈরি হয় না। 

গ্রামের অন্য বাড়িগুলোর সঙ্গে জিওনার পরিবারের গোলাপি রঙের বাড়িটি

গ্রামের অন্য বাড়িগুলোর সঙ্গে জিওনার পরিবারের গোলাপি রঙের বাড়িটি। ছবি: দ্য স্ট্রেইটস টাইমস

‘মানুষ হিসেবে আমরা সবাই বিভিন্ন ঝুটঝামেলা ও কঠিন সময়ের মুখোমুখি হই। তবে আমাদের বড় পরিবারটিতে সবাই একে অপরকে সহযোগিতা করায় অনেক ইতিবাচক দিকই রয়েছে।’ বলেন জিওনার পুত্রবধূদের একজন, ‘যখন আমরা অসুস্থ হই, একে অপরকে সাহায্য করি।’ 

জিওনার বড় ছেলে নুনপারলিয়ানা সচেতন যে পরিবারটির বহুবিবাহের রীতি তাঁর মৃত্যুর মাধ্যমেই শেষ হয়ে যেতে পারে। তাঁর দুই স্ত্রী রয়েছেন। তবে তিনি আশাবাদী, পরিবারটি আরও বহু বছর একতাবদ্ধ থাকবে। 

সূত্র: এনডিটিভি

ওআ/

পরিবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250