মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

প্যালেস্টাইনের প্রতি সংহতি

উসমান খাজার প্রশংসায় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবিঃ সংগৃহীত

প্যালেস্টাইনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে গিয়ে বেশ হইচই ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। নিষেধাজ্ঞার খড়গ কিংবা আইসিসির তিরস্কারেও দমে যাননি অজি এই ব্যাটার। নিজের সিদ্ধান্তে অবিচল থেকে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। খাজার এমন সাহসের প্রশংসা করেছেন খোদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ। 

গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে প্যালেস্টাইন সমর্থন বার্তা সংবলিত বিশেষ জুতা পরে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। আইসিসির নিয়মের বেড়াজালে সেটি করতে পারেননি তিনি। তবে ঠিকই হাতে কালো বাহুবন্ধনী পরে খেলেছিলেন খাজা। যার কারণে তাকে তিরস্কার করে আইসিসি।

কিন্তু তাতেও থেমে থাকেননি তিনি। বক্সিং ডে টেস্টে মেলবোর্নে জুতায় শান্তির প্রতীক পায়রা এবং জলপাই ডালের প্রতীক নিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুমতি পেলেও খাজাকে আবারো আটকে দেয় আইসিসি। 

আরো পড়ুন: বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব

তবে খাজা যেন দমে যাওয়ার পাত্র নন। নিজের মতো করেই প্রতিবাদের ভাষা খুঁজে নেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় তথা মেলবোর্ন টেস্টে খাজা তার জুতায় নিজের দুই মেয়ের নাম লিখে খেলেছেন। নিজের দুই মেয়ের নামও প্রতিবাদেরই অংশ। পার্থ টেস্টে আইসিসির আপত্তির পর খাজা বলেছিলেন, ‘যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে, ওই জায়গায় আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি। কী হতো যদি ওখানে ওরা থাকত?’

প্যালেস্টাইন নিয়ে নিজের এমন প্রতিবাদের পক্ষে সাবেক ও বর্তমান অনেকেরই সমর্থন পেয়েছেন উসমান খাজা। ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন কিরিবিলি হাউজে আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তান ও স্বাগতিক দলের সদস্যদের। সেখানে খাজার সাহসের প্রশংসা করেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ।

তিনি বলেন, মানবিক মূল্যবোধের জন্য সে (খাজা) যে সাহস দেখিয়েছে, তার জন্য তাকে অভিনন্দন জানাতে চাই। আলবানেজ আরো বলেন, সে সাহস দেখিয়েছে এবং দল তাকে সমর্থন করেছে এটি দুর্দান্ত জিনিস।

এর আগে খাজার প্রতি আইসিসির আচরণে অবাক হয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তার মতে, দেশটির প্রতি খাজার সমর্থন এবং মার্নাস ল্যাবুশেনের ধর্মীয় আবেগ দেখিয়ে ঈগলের স্টিকার লাগানো একইদিকে ইঙ্গিত করে।

বাইবেলের একটি শ্লোকের দিকে ইঙ্গিত করে দীর্ঘদিন ধরে ব্যাটের বিপরীত দিকে ঈগলের স্টিকার ব্যবহার করেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস ল্যাবুশেন। খাজাসহ অস্ট্রেলিয়ান দলের সব খেলোয়াড়ই ব্যাটে নিজেদের স্পন্সরের স্টিকার ব্যবহার করে থাকেন। আর এই ব্যাপারে আইসিসির কোনো নিষেধাজ্ঞাও নেই।

সূত্র: ফক্স নিউজ 

এইচআ/ আই. কে. জে/ 


ইসরায়েল-প্যালেস্টাইন উসমান খাজা অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ান ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250