শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

ইরাকের উত্তরাঞ্চলে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের সঙ্গে এরবিলের সংযোগকারী মহাসড়কটি পুনরায় চালুর দাবিতে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সমর্থকরা বিক্ষোভ করে। ছবি: এএফপি

আরব ও কুর্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে কারফিউ জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী।

রবিববার (৩ সেপ্টেম্বর) তুর্কি  গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (২ সেপ্টেম্বর) ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের সঙ্গে এরবিলের সংযোগকারী মহাসড়কটি পুনরায় চালুর দাবিতে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সমর্থকরা বিক্ষোভ করে। সে সময় বিক্ষোভে ইরাকি তুর্কমেন ও কুদির্দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ছয়জন আহত হয়। এ ঘটনায় কিরকুকে কারফিউ জারি করেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী। একই সাথে তিনি নিরাপত্তা বাহিনীকে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, কিরকুক শহরের সঙ্গে এরবিলের সংযোগকারী মহাসড়কটি ইরাকি তুর্কমেনরা বন্ধ করে দিয়েছিল। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরটিতে। 

এম.এস.এইচ/ আই. কে. জে/ 

বিক্ষোভ ইরাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250