বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

ইউরোতে খেলতে চান, জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ক্রিস্টিয়ানো রোনালদো - ছবি: সংগৃহীত

বয়স হয়ে গেছে ৩৮ বছর। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০০। সর্বাধিক আন্তর্জাতিক গোল করেছেন পর্তুগিজ যুবরাজ। দেশের হয়ে ইউরো শিরোপা জিতেছেন। এরপরও নিজেকে ‘প্রমাণ করার’ চ্যালেঞ্জ দেখছেন ক্রিস্টিয়ানো রোনালদো।   

ইউরোপের শীর্ষ লিগ থেকে ‘বাতিল’ হয়ে বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদো সেজন্য ২০২৪ সালের ইউরো খেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। 

আন্তর্জাতিক ফুটবল নিয়ে পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার সবসময় কিছু প্রমাণ করার থাকে, যখন আমাদের কিছু প্রমাণ করার থাকে না, ধরে নিতে হবে যে আমাদের জীবনের প্রাণ ফুরিয়ে যাচ্ছে। প্রতিবছরই সেজন্য আমার কিছু না কিছু প্রমাণের থাকে।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৮ জুলাই ২০২৩)

ফুটবল উপভোগ করছেন এবং এগিয়ে যেতে চান জানিয়ে রোনালদো বলেছেন, ‘আমার বয়স সাড়ে ৩৮ বছর। আমি মনে করি, এখনও দারুণ কাজ করে যাচ্ছি আমি। যেমন- গোল করা, গোলে সহায়তা দেওয়া, দলে ডাক পাওয়ার জন্য ভালো প্রস্তুতি নেওয়া, ভালো বাছাইপর্ব পার করা, ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই ভালো যাওয়া। গত ২১ বছর ধরে যা করেছি, তা এখনও করে যাচ্ছি। আমি এখনও দলের জন্য দরকারি। সেজন্য আমি খেলাটা উপভোগ করে যেতে চাই।’

এম/


ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250