বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

আফগানিস্তানের কাবুলে সশস্ত্র বাহিনীর লুটতরাজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কাবুলের অধিকাংশ বাসিন্দা এলাকায় সশস্ত্র বাহিনীর দ্বারা ডাকাতি বৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন। 

জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তালেবানদের প্রতি আহ্বান জানান তারা।

কাবুলের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের জানান, ইসলামিক আমিরাতের নাম ও পোশাক ব্যবহার করে সশস্ত্র বাহিনী পথচারীদের আটকে লুটতরাজ শুরু করেছে।

নুরিস্তান প্রদেশের প্রাক্তন গভর্নর মোহাম্মদ ওমর শিরজাদ জানান যে ইসলামিক আমিরাত বাহিনীর পোশাক পরা সশস্ত্র বাহিনি পাঁচ দিন আগে কাবুলের পিডি ৫ এলাকা থেকে তার সাঁজোয়া গাড়িটি নিয়ে যায়।

তার আত্মীয় নাজিফুল্লাহ বলেন, সশস্ত্র সৈন্যরা অস্ত্র নিয়ে জোর করে বাড়িতে ঢুকেছিল এবং গুলি চালানোর ভয় দেখিয়ে জোরপূর্বক গাড়ির চাবি নিয়ে যায়।

কাবুল সিকিউরিটি কমান্ড অবশ্য সশস্ত্র ডাকাতি বৃদ্ধির ব্যাপারটি অস্বীকার করেছেন এবং বলেছেন যে আগের মাসেই ৩০ জনেরও বেশি সশস্ত্র সেনাদের গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন: বিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন এরদোয়ান

কাবুল সিকিউরিটি কমান্ডের মুখপাত্র খালিদ জাদরান জানান, প্রাক্তন গভর্নরের অভিযোগ নিয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, গত মাসেই ১১টি সশস্ত্র মামলার ভিত্তিতে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এম এইচ ডি/আইকেজে 

আফগানিস্তান কাবুল সশস্ত্র বাহিনির লুটতরাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250