বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা

আজ যে এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

গ্যাসের পাইপলাইনে জরুরি মেরামত কাজের জন্য মৌলভীবাজারে আজ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

রবিবার (২৭ আগস্ট) জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস বিতরণ পাইপলাইন মেরামতের এর জন্য মৌলভীবাজারের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ রবিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া মৌলভীবাজার সদরসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায়ও আগামীকাল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কারিগরিক্রটি জনিত কারণে গ্যাস বন্ধের সময়ের হ্রাস-বৃদ্ধি হতে পারে। 

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

এম.এস.এইচ/ 

গ্যাস মৌলভীবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250