বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

আজ আইপিএলের ফাইনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ফাইনালে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি এবং গুজরাট টাইটান্সের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হবে।

ফাইনালে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি এবং গুজরাট টাইটান্সের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

২০০৮ সালে বসে আইপিএলের প্রথম আসর। সেই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪ কোটি ৮০ লাখ রুপির পুরস্কার। রানার্স-আপ দল পেয়েছিল ২ কোটি ৪০ লাখ রুপি। সময়ের সঙ্গে বৃদ্ধি পেয়েছে প্রাইজমানি। গত আসরের চ্যাম্পিয়ন হয়ে গুজরাট পেয়েছিল ২০ কোটি রুপি। রানার্স-আপ রাজস্থান রয়্যালস পেয়েছিল ১৩ কোটি রুপি। এবারও একই পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দল।

তবে এবার প্লে-অফে ওঠা বাকি দু’দলের জন্যও থাকছে আর্থিক পুরষ্কার। তৃতীয়স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি রুপি। চতুর্থস্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস পাবে ৬ কোটি ৫০ লাখ রুপি। বাকি দলগুলোর জন্য থাকছে না কোন আর্থিক পুরষ্কার।

আরো পড়ুন: মেসির রেকর্ড গোলে লিগ শিরোপা জিতল পিএসজি

দলগত পুরষ্কার শেষে থাকছে ব্যক্তিগত পুরষ্কার। আইপিলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার কমলা টুপির সঙ্গে পাবেন ১৫ লাখ রুপি পুরস্কার। সর্বোচ্চ উইকেট শিকারি বেগুনি টুপির সঙ্গে পাবেন ১৫ লাখ রুপি পুরস্কার। তবে সবচেয়ে বেশি আর্থিক পুরষ্কার পাবেন উদীয়মান ক্রিকেটার। টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটার পাবেন ২০ লাখ রুপি।

এম/
 

আইপিএল ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250