শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

আইফোন সরবরাহ স্থগিত ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুর চেন্নাই ফ্যাসিলিটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অ্যাপলের আইফোন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অ্যাপল সরবরাহকারী প্রতিষ্ঠান, পেগাট্রন নতুন সপ্তাহের প্রথম দুটি চালান বাতিল করতে বাধ্য হয়েছে।

তৃতীয় চালানটি তাদের দেওয়া হবে কি না এ বিষয়েও চেন্নাইকে জানায়নি তাইওয়ানের ফার্মটি।

আরো পড়ুন: গ্রহাণু জয় করে পৃথিবীতে ফিরলো নাসা

পেগাট্রন এ ব্যাপারে জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি বা কোন সম্পদের ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে এখন পর্যন্ত তদন্ত চলমান।

গত বছরের সেপ্টেম্বরে ভারতে আইফোন সরবরাহ শুরু করে পেগাট্রন। এ ব্যবসায় তারা এতোটাই লাভবান হয়েছে যে তারা তামিলনাড়ুতে অপর একটি প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

ভারতে আইফোনের বাজার সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছে অ্যাপল। 

প্রতিবেদন থেকে জানা যায়, কোম্পানিটি আগামী চার থেকে পাঁচ বছরে ভারতে তার বিনিয়োগের পরিমাণ ৪০০ কোটি মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।

আরো পড়ুন: আইফোন ১৫’এ ৮০ শতাংশের বেশি চার্জ নেবে না

তবে আইফোন উৎপাদন ও সরবরাহের বাইরেও তারা এখন এয়ারপড, আইপ্যাড এবং ল্যাপটপ তৈরির চিন্তাভাবনা করছে। বর্তমানে আইপ্যাড বা ল্যাপটপ তৈরির কোন পরিকল্পনা ভারতের নেই।

গত ২২ সেপ্টেম্বর, অ্যাপল আইফোন ১৫ সিরিজ চালু করে, যেখানে পাওয়া যাবে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। ভারতসহ সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এ সিরিজ।

এসকে/ এএম/ 




ভারত আইফোন অগ্নিকাণ্ড সরবরাহ স্থগিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250