বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

আইওসির অধিবেশনে অন্তরঙ্গে মশগুল শাহরুখ-দীপিকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পাঁচ বছরের ব্যর্থতা ঘুচিয়ে ‘পাঠান’-এর সঙ্গে কামব্যাক করেন শাহরুখ। সেই ছবির নায়িকা দীপিকা। বাদশার লেটেস্ট রিলিজ ‘জওয়ান’-এ ক্যামিও চরিত্র করেও নয়নতারাকে ছাপিয়ে গিয়েছেন রণবীর ঘরণী। ফের একফ্রেমে পাওয়া গেল শাহরুখ-দীপিকাকে।

শনিবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে শুরু হল ১৪১তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি অধিবেশন। সেই বৈঠকেই হাজির ছিলেন ভারতীয় ক্রীড়া জগত এবং বিনোদন দুনিয়ার রথী-মহারথীরা।

একদিক যখন ভারত-পাক মহারণ চলছে, তখনই ২০৩৬-এর অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্ন সাজাচ্ছে ভারত। সেখানেই অনুষ্ঠানের ফাঁক গল্পে মশগুল অবস্থায় পাওয়া গেল দীপিকা ও শাহরুখকে ।

ভারতীয় স্পোর্টসের উজ্জ্বল নক্ষত্র নীরজ চোপড়া থেকে রণবীর-আলিয়ারা হাজির ছিলেন এদিনের উদ্বোধনী মঞ্চে। এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে ভারতে। এর আগে ১৯৮৩ সালে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এই মর্যাদাপূর্ণ বৈঠক।

এদিন শাহরুখ খানের ভ্যারিফায়েড ফ্যান পেজের তরফে প্রকাশ্যে আনা হয় এক মিষ্টি ভিডিও। সেই ভিডিওতে দেখা গেল অনুষ্ঠানের ফাঁকে গল্পে মশগুল দীপিকা ও শাহরুখ। করতালির ফাঁকে ইশারায় বার্তালাপ চলছে দুজনের।

দীপিকা এদিন সেজেছিলেন প্যান স্যুটে। টেনে বাঁধা চুল সঙ্গে কাল স্টিলেটো আর হিরের দুল। মিনিমাল সাজেই সুন্দরী নায়িকা, একদম বস লেডি রূপ ধরা দিলেন এদিন।

আরো পড়ুন: মুজিব : একটি জাতির রূপকার: শিল্পী-কলাকুশলীদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ

এদিন শাহরুখ-দীপিকার সিটের ঠিক পিছনের সারিতে বসেছিলেন ‘রালিয়া’। প্রাক্তন রণবীরের সঙ্গে কি কথা হল দীপিকার? একটা সময় রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন দীপিকা।

প্রেম ভাঙলেও জুটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকী ব্রেকআপের পরেও এক ছবিতে কাজ করতে পিছপা হননি তাঁরা।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪১ তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, ‘ভারত ২০৩৬ সালের অলিম্পিক গেমসের জন্য দাবি করবে এবং হোস্টিং অধিকার দেওয়া হলে এটি সফলভাবে আয়োজন করবে।’ অলিম্পিক আয়োজন ভারতীয়দের কাছে স্বপ্নের মতো, জানাতে ভোলেননি নমো।

‘জওয়ান’-এর সাফল্যের পর ডাঙ্কি নিয়ে ব্যস্ত শাহরুখ। অন্যদিকে সদ্য বিদেশে ফাইটার-এর শ্যুটিং শেষ করে ফিরেছেন দীপিকা। এই ছবিতে প্রথমবার হৃতিকের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

এসি/ আই. কে. জে/ 



দীপিকা শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250