শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মাসুদ কামাল কোথায় পড়াশোনা করেছেন, প্রশ্ন শফিকুল আলমের *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

অভিনেত্রী হিমুর ‘প্রেমিক’ রুফি গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর খবরে গতকাল বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। প্রথমে তার মৃত্যুর কারণ নিয়ে ধোয়াসা সৃষ্টি হয়। পরে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু তার স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে। এদিকে হুমায়রা হিমুর মৃত্যুর পর থেকে তার প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রুফি পলাতক ছিলেন।

শুক্রবার (৩ নভেম্বর) তাকে গ্রেপ্তার করেছেন করেছে র‍্যাব-১। বৃহস্পতিবার (০২ নভেম্বর) এই অভিনেত্রী মারা যান।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে রুফিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৬ মিনিটে অভিনেত্রীর প্রেমিক ও মেকাপম্যান মিহির তাকে রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ছোটপর্দায় পেয়েছেন দারুণ জনপ্রিয়তা ও পরিচিতি। কমেডি গল্পের নাটক মানেই হুমায়রা হিমু।

ছোটপর্দার পাশাপাশি হিমু ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রেও পা রাখেন। সম্প্রতি দেওয়ান নাজমুলের পরিচালনায় ‘তোরে কত ভালোবাসি’ নামে একটি সিনেমার কাজ শেষ করেন হিমু।

এসকে/ 


অভিনেত্রী হত্যা মৃত্যু আত্মহত্যা অভিনেত্রী হুমায়রা হিমু মোহাম্মদ জিয়াউদ্দিন রুফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250