মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

অবশেষে বেতন পেলেন নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিগত ৫ মাস ধরে বেতন পাননি নারী ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটাররা বেতনহীন থাকার বিষয়টি বেশ সমালোচিত হয়েছিল। তবে এ সংক্রান্ত জটিলতার অবসান ঘটেছে। দীর্ঘ অপেক্ষার পর তাদের বেতন পৌঁছে দিয়েছে বিসিবি। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেটে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথমদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম নাদেল বিষয়টি নিশ্চিত করেন। 

বিসিবির এই পরিচালক বলেন, দেখুন, আমরা নারী উইং থেকে যে প্রস্তাবনাটা বোর্ডে উপস্থাপন করেছিলাম। সে জায়গায় একটু সংযোজনের বিষয় ছিল। সেই কারণে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে দেরি হয়ে যায়। এবং বেশ দেরি হয়। আমরা যখনই বিষয়টা জানতে পারি, বোর্ড সভাপতি ও সিইওর সঙ্গে কথা বলেছি। তারপরে সেটা প্রসেস হয়েছে এবং আমি যতটুকু জানি খেলোয়াড়দের বেতন তাদের অ্যাকাউন্টে চলে গেছে। 

বেতনের পাশাপাশি নারী ক্রিকেটারদের বোনাসের কথাও নিশ্চিত করেছেন নাদেল, তাদের কাছে বোর্ডের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল সেটা দেওয়া হয়েছে। পাকিস্তানের সঙ্গে দুই ফরম্যাটেই  সিরিজ জেতার পর দল ও ভালো পারফরম্যান্স করেছে, কোচসহ অন্যান্য যারা ছিলেন তাদেরও বোনাসটা দেওয়া হয়েছে। আমি যেহেতু নারী উইংয়ের দায়িত্বে আছি, এই যে বিলম্ব হলো, এই দায়টা আমার এড়ানোর কোনো সুযোগ নেই।

তবে এমন বিলম্বের বিষয়ে নিজেদের দায়ও মেনে নিয়েছেন বিসিবির এই পরিচালক, দুঃখজনকভাবে আমাকে কেউ বিষয়টি অবহিত করেনি। আমাদের উইংস থেকে নামটা পাঠিয়ে দিয়েছি আমাদের ওই সময় আর করণীয় ছিল না। প্লেয়াররাও যেহেতু সিরিজের মধ্যে ছিল, তাদেরও ব্যস্ততা ছিল তারাও কেউ কিন্তু বিষয়টা আমাদের অবহিত করেনি।

তিনি বলেন, আমাদের যদি একটু অবহিত করতো, আমরা নিশ্চিত হয়তো তড়িৎ পদক্ষেপ নিতে পারতাম। আমরা যতই জেন্ডার নিয়ে কথা বলি না কেন। আমরা মুখে যেটা বলি, কার্যকলাপের মধ্যে দিয়ে সেটা খুব সামঞ্জস্যপূর্ণ হয় না এটা আমাদের সকলকে মেনে নিতে হবে।

এর আগে গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, দুই দিনের মধ্যেই তারা বেতন পেয়ে যাবে। শেষ পর্যন্ত কিছুটা দেরি হলেও নিজেদের প্রাপ্য বুঝে পেয়েছেন জ্যোতি-ফারজানারা। 

এসকে/ 

বেতন বিসিবি নারী ক্রিকেটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250