রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

ভেনেজুয়েলা কতদিন নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ বছরের পর বছর স্থায়ী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে গতকাল বুধবার (৭ই জানুয়ারি) দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন। 

যুক্তরাষ্ট্র কতদিন ভেনেজুয়েলায় থাকবে—তিন মাস, ছয় মাস, এক বছর নাকি তারও বেশি? এমন প্রশ্নের উত্তরে সরাসরি কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানাননি ট্রাম্প। তিনি বলেন, 'আমি বলব, আরও অনেক দীর্ঘ সময়।'

একইসঙ্গে ভেনেজুয়েলায় মার্কিন আধিপত্যের বিষয়টি সময়ের ওপর ছেড়ে দেন ট্রাম্প। বলেন, 'সময়ই বলে দেবে।'

সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলার বিপুল পরিমাণ খনিজ তেলের ব্যবহার—তেল উত্তোলন ও বিক্রি কীভাবে করবেন তা তুলে ধরেন। 

ট্রাম্প বলেন, 'আমরা দেশটিকে আবার গড়ে তুলব—খুবই লাভজনকভাবে। আমরা তেল ব্যবহার করব, তেল নেব। এতে তেলের দাম কমবে। আবার ভেনেজুয়েলাকেও অর্থ দেওয়া হবে, যেটা তাদের খুব দরকার।'

ট্রাম্প জানান, ইতোমধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেল থেকে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক লাভ করতে শুরু করেছে। একদিন আগেই তিনি ভেনেজুয়েলা থেকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল উত্তোলনের ঘোষণা দেন।

তবে ভেনেজুয়েলার তেল খাত পুরোপুরি পুনরুজ্জীবিত করতে বছর লেগে যাবে বলে মনে করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে কারাবন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠজন হওয়া স্বত্ত্বেও দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে 'প্রয়োজনীয় সবকিছুই দিচ্ছে' বলেও দাবি করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250