শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

সংসদ ছাড়া গণভোট আয়োজনের সুযোগ নেই: অসীম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ‘সংসদ ছাড়া গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। যারা সংসদকে পাশ কাটিয়ে গণভোট আয়োজনের কথা বলছেন, তাদের এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল।’

বৃহস্পতিবার (৬ই নভেম্বর) রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।  আইনজীবীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। যা এলিফ্যান্ট রোড থেকে শুরু হয়ে বাটা সিগন্যাল হয়ে সিটি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

অসীম বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার লক্ষ্যে যারা নানামুখী ষড়যন্ত্র করছেন, তারাই সংসদ নির্বাচনের আগে গণভোট দাবি করছেন।’ 

তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বর্তমান সরকারের উচিত হবে, শেখ হাসিনার পতনের পর থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের আমলে লাইসেন্সপ্রাপ্ত সবার লাইসেন্স বাতিল করা। না হলে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।’

জে.এস/

নাসির উদ্দিন আহমেদ অসীম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250