বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকায় ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৪

#

ফাইল ছবি

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১০ই জুলাই) বিকেলে ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা রেলওয়ে স্টেশনের একটি দায়িত্বশীল সূত্র। বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে মগবাজার রেলপথে উভয় দিকে ট্রেন চলতে দেখা যায়।

এর আগে দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানিয়েছিলেন, দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। 

আরো পড়ুন: ফার্মগেটের অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা

দুপুর ১২টা বাজার কিছু সময় আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর কারওয়ান বাজার রেলগেটে রেল লাইনের উপর কাঠের স্লিপার উঠিয়ে দিয়ে অবরোধ করেন। এরপর দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওইদিকে ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে এই সাড়ে পাঁচ ঘণ্টায় স্টেশন থেকে কোনো ট্রেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কোন ট্রেন স্টেশনের দিকে চলাচল করতে পারেনি। ফলে ঢাকা থেকে যেসব ট্রেন শিডিউল ছিল সেগুলো বিলম্ব হয়েছে। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশে 'বাংলা ব্লকেড' কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আওতায় রেলপথ ও সড়ক পথ অবরোধ করেছিলেন তারা। 

এইচআ/ 

ট্রেন চলাচল কোটা আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250