বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত, চলাফেরায় ‘অক্ষম’ শাহরিয়ার *** রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ *** যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন *** ডেঙ্গু প্রতিরোধে ১৪ই মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী *** জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** মিরপুরে বাংলাদেশের বিপক্ষে লজ্জার রেকর্ড পাকিস্তানের *** স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল *** ‘সাবেক এমপির কাছে প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার ঘটনাকে হালকাভাবে নিচ্ছি না’ *** জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার *** দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল রোববার (২০শে জুলাই) প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।

বিসিবি আজ সোমবার (২১শে জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোনোরকম খাবার ও পানীয় নিয়ে মিরপুর স্টেডিয়ামে যাওয়া যাবে না। বিসিবির সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে দুটি কারণ সামনে এসেছে।

প্রথমত, গতকাল দর্শকদের বড় একটি অংশ খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে যায়। এতে স্ট্যান্ড ও আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন হয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যদিও প্রথমে বিসিবির উদ্যোগটি প্রশংসিত হয়েছিল।

দ্বিতীয়ত বিসিবির একটি সূত্র জানিয়েছে—স্টেডিয়ামের ভেতরে অস্থায়ী খাবার ও পানীয় বিক্রির জন্য বিসিবি আগেই দরপত্রের মাধ্যমে কিছু বিক্রয়কেন্দ্র অনুমোদন দিয়েছিল। বাইরের খাবার আনার অনুমতিতে তাদের আর্থিক ক্ষতি হওয়ার শঙ্কা তৈরি হয়। সেই ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিবি পূর্বের নিষেধাজ্ঞায় ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

ফলে সিরিজের বাকি দুই ম্যাচে স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে কেউ যেতে পারবেন না। দর্শকদের স্টেডিয়ামের ভেতরে নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে খাবার সংগ্রহ করতে হবে। মিরপুরে আগামীকাল মঙ্গলবার ও আগামী বৃহস্পতিবার হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

জে.এস/

বিসিবি বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250