শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

‘নওয়াজের মতো চুক্তি করে মুক্তি চান না ইমরান খান’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি নওয়াজ শরিফের মতো চুক্তি করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান মুক্তি চান না বলে জানিয়েছেন দলটির নেতা ব্যারিস্টার উমাইর নিয়াজি। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের টকশো ‘ক্যাপিটাল টক’ এ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের আলোচনায় বসলে অনেক ছাড় দিতে হয়।’

উদাহরণ হিসেবে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সভাপতি নওয়াজ শরিফের কথা উল্লেখ করেন।

নিয়াজির ভাষ্য, ‘নওয়াজ শরিফকে আলোচনার মূল্য দিতে হয়েছে। তাকে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, নির্বাসনে যেতে হয়েছে এবং একটি লিখিত চুক্তিতে সই করতে হয়েছে।'

অনুষ্ঠানের সঞ্চালক হামিদ মীর জানতে চান, ইমরান খান কি নওয়াজ শরিফের মতো হতে চান না বলেই চুক্তিতে যাচ্ছেন না? জবাবে নিয়াজি বলেন, ‘পরিস্থিতি ঠিক সে রকমই।'

২০২৩ সাল থেকে ক্ষমতাসীন জোট সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে পিটিআই এবং ইমরান খানের মুক্তির দাবিতে একাধিকবার ইসলামাবাদমুখী কর্মসূচি পালন করে। তবে এসব কর্মসূচি সফল হয়নি; বরং আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় ও কঠোর পদক্ষেপের মুখে পড়তে হয়েছে।

২০২৫ সালের শুরুর দিকে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের মধ্যস্থতায় সরকার ও পিটিআইয়ের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। কিন্তু ২০২৩ সালের ৯ই মে এবং ২০২৪ এর ২৬শে নভেম্বরের ঘটনায় বিচারিক কমিশন গঠনের দাবি সাত দিনের মধ্যে পূরণ না হওয়ায় পিটিআই আলোচনায় থেকে সরে দাঁড়ায়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আলোচনার অগ্রগতির জন্য একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিলেও পিটিআই তা প্রত্যাখ্যান করে।

এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পিএমএল-এন সিনেটর রানা সানাউল্লাহ বলেছেন, দেশের শীর্ষ পাঁচ নেতার মধ্যে আস্থা ও নিয়মিত যোগাযোগ ছাড়া রাজনৈতিক অচলাবস্থার সমাধান সম্ভব নয়। এই পাঁচ নেতা হলেন—নওয়াজ শরিফ, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইমরান খান এবং আরেকজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব।

সাম্প্রতিক সময়ে ইমরান খানের কারাবাস ও তার স্বাস্থ্য নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডান চোখের সমস্যার কারণে তার দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবর ঘিরে সরকার ও পিটিআইয়ের মধ্যে উত্তেজনা বেড়েছে।

জে.এস/

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250