মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

অন্তর্বর্তী সরকার এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি।’

শনিবার (২৫শে জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আমরা মনে করেছিলাম এই সরকার সবার মত অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা শেখ হাসিনা করতে দেননি। কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে শঙ্কার কথা বলা হচ্ছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে সরকারের সঙ্গে যাদের সখ্য বেশি, তাদের অনেকেই উঠেপড়ে লেগেছে। এই সরকার আমাদের আবার ওয়ান ইলেভেনের ভয় দেখাচ্ছে! এসব পরিস্থিতি পার করেই আমরা এসেছি। আমাদের কি ভয় আছে?

বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? আগে স্থানীয় সরকার নির্বাচন কেন? আগে তো জাতীয় নির্বাচন দিতে হবে। নইলে তো মনে হচ্ছে এই সরকারের ওপর ওই ওয়ান ইলেভেনের ছায়া আছে।

রিজভী বলেন, আমরা এই সরকারের পক্ষে ছিলাম, এখনও আছি। কিন্তু আমরা তো চাই গণতন্ত্র, যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা চাই এই সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে।

ওআ/কেবি

রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250