সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি

যমুনা ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

যমুনা ব্যাংক পিএলসির ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ২০২৩ সালের জন্য ১৭.৫০ শতাংশ নগদ এবং ৮.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়।

মঙ্গলবার (৩০শে জুলাই) সকাল ১০ টায় ভার্চ্যুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় লভ্যাংশ অনুমোদন ছাড়াও ৩১শে ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: সাইদুল ইসলাম।সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কোম্পানি সেক্রেটারি এবং উল্ল্যেখযোগ্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

এস/কেবি

যমুনা ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250