মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ক্রিকেট ছেড়ে নাটক করো- শফিককে ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইমাদ ওয়াসিমের সাধারণ এক ক্যাচ নিয়ে বেশ উদযাপন করতে দেখা গিয়েছিল শফিককে। গড়পড়তা মানের ক্যাচ নিয়ে শফিকীয় এমন উদযাপনে চটেছেন ওয়াসিম আকরাম।

শফিকের এমন উদযাপন মোটেও ভালো লাগেনি পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের। তা আকরামের কাছে অভিনয় মনে হয়েছে। সর্বকালের অন্যতম সেরা এই পেসার তাই শফিককে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখাতে বলেছেন। তাছাড়া কড়া সমালোচনা করে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে শফিকের বাজে ফিল্ডিংয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন ওয়াসিম।

আরো পড়ুন : সিরিজ জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

পিএসএলের অন্যতম সম্প্রচারকারী টিভি চ্যানেল ‘এ স্পোর্টস’–এর ‘দ্য প্যাভিলিয়ন’ অনুষ্ঠানে ওয়াসিম আকরাম বলেছেন, ‘সন্দেহ নেই ক্যাচটা দারুণ। কিন্তু ও যে অস্ট্রেলিয়ায় ৩৬টি ক্যাচ (আসলে ৪টি) ফেলল, সেগুলোর ব্যাপারে কী বলবে। এক ক্যাচ ধরেই সে চুপ থাকতে বলে দিল! ওকে কেউ বলে দিন, ওর আসলে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখানো উচিত।’

গত ডিসেম্বর-জানুয়ারিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে পাকিস্তান। বিব্রতকর সেই হারের অনেকটা দায় দেওয়া হয় শফিককে। সিরিজে চার-চারটি ক্যাচ ফেলেছিলেন তিনি। এর মধ্যে স্লিপ কর্ডনে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের যে দুটি ক্যাচ ছাড়েন, সেগুলো ছিল তুলনামূলক সহজ।

এস/ আই. কে. জে/ 

ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250