ছবি: সংগৃহীত
আমেরিকা আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থীদের গ্রহণ করতে যাচ্ছে। আজ শুক্রবার (১০ই মে) নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে। পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বরাতে এবং হাতে আসা নথির ভিত্তিতে পত্রিকাটি এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভার্জিনিয়ার ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করছে। এ অনুষ্ঠানে শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের আগমন উদ্যাপন করা হবে। তারা দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ আফ্রিকান জাতিগোষ্ঠীর সদস্য।
এ বিষয়ে জানতে হোয়াইট হাউস ও স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) সঙ্গে রয়টার্সের তরফে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রশাসন প্রাথমিকভাবে গত সোমবার আফ্রিকানদের স্বাগত জানানোর পরিকল্পনা করেছে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এ তারিখ পরিবর্তন হতে পারে। কারণ, শরণার্থীরা কখন এসে পৌঁছাবেন, তা ফ্লাইটের সময়সূচি ও শরণার্থী দলের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার ওপর নির্ভর করছে।
গত ৭ই ফেব্রুয়ারি এক নির্বাহী আদেশে আমেরিকায় আফ্রিকার শরণার্থীদের পুনর্বাসনের নির্দেশ দেন ট্রাম্প। আদেশে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় মূলত ডাচ বংশোদ্ভূত আফ্রিকানরা ‘অন্যায় জাতিগত বৈষম্যের শিকার’ হচ্ছেন।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন