ছবি: সংগৃহীত
ঢাকা-১৫ আসনের মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসেছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সময়ে একই ভোটকেন্দ্রে হাজির হন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান।
আজ বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ভোটকেন্দ্র থেকে বের হওয়ার পথে সাক্ষাৎ হয় তাদের। এ সময় একে অপরকে জড়িয়ে ধরেন শফিকুর রহমান ও শফিকুল ইসলাম খান। পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন দুই নেতা।
কুশল বিনিময়কালে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন জামায়াত আমিরকে সঙ্গে নিয়ে বলেন, ‘আমরা দুজন ভাই ভাই। যেই জিতি এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করব।’
জামায়াত আমির ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘একসঙ্গে সৌহার্দ্য বজায় রেখেই আমরা দেশ গড়ব।’
দুই প্রার্থীই ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। কুশল বিনিময় ও আলিঙ্গন শেষে চলে যান তারা।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সৌহার্দ্যের এই দৃশ্য নির্বাচনী পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন উপস্থিত কয়েকজন ভোটার।
কেন্দ্র পরিদর্শনে যাওয়ার আগে আজ সকাল সাড়ে আটটায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ের বালক শাখা কেন্দ্রে ভোট দেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।
জে.এস/
খবরটি শেয়ার করুন