বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

খাসির মাংসের তেহারি তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই তেহারি খেতে পছন্দ করেন। আর যদি খাসির মাংসের তেহারি হয় তাহলে তো কথাই নেই! ছুটির দিনে সবার ঘরেই বাহারি সব পদ রান্না হয়। স্বাদ বদলাতে এবার না হয় তৈরি করুন খাসির তেহারি। জেনে নিন রেসিপি-

উপকরণ-

মাংস মেরিনেট করার জন্য

১. খাসির মাংস ছোট ছোট করে পিস করা ১ কেজি

২. রসুন বাটা ২ চা চামচ

৩. আদা বাটা ২ চা চামচ

৪. ফেটানো টকদই ১ কাপ

৫. মরিচের গুঁড়া ২ চা চামচ

৬. জিরার গুঁড়া ১ চা চামচ

৭. ধনিয়া গুঁড়া ১ চা চামচ

আরো পড়ুন : ফিস আঁচারি টিক্কার মজাদার রেসিপি

৮. লবণ পরিমাণমতো

৯. জয়ফল-জয়িত্রি বাটা- ১ চা চামচ

১০. গরম মসলার গুঁড়া ১ চা চামচ

১১. পেঁয়াজ কুঁচি ১ কাপ

১২. সরিষার তেল ১ কাপ

তেহারির জন্য

১. বাসমতি চাল বা পোলাওয়ের চাল আধা কেজি

২. আস্ত গরম মসলা (তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ) ২টি করে

৩. ঘি ২ টেবিল চামচ

৪. কাঁচা মরিচ ৫/৬টি

৫. ধনেপাতা ও বেরেস্তা সাজানোর জন্য

পদ্ধতি

প্রথমে মাংস মেরিনেট করতে টক দইয়ে পেঁয়াজসহ সব মসলা ও তেল ভালোভাবে মিক্স করে নিন। এভাবে রেখে দিন মাংস আধা ঘণ্টা। এরপর প্যান গরম করে মেরিনেট করা মাটনগুলো দিয়ে দিন। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর সময় গরম পানি ব্যবহার করবেন।

অন্যদিকে আরেকটি পাতিলে ঘি দিন। এতে একেক করে এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করুন।

এবার বাসমতি বা পোলাওয়ের চাল রান্নার জন্য পরিমাণমতো পানি ও লবণ দিয়ে দিন। ১ কাপ চালের জন্য দেড় কাপ পানি দিতে হবে।

চাল সেদ্ধ হতেই কষানো মাংস দিয়ে দিন। এবার মৃদু আঁচে ২০ মিনিটের জন্য তেহারি দমে রাখুন। সবশেষে কাঁচা মরিচ ও ঘি ছড়িয়ে দিন।

মাংস ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখে নিন। এবার ভালো করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের খাসির মাংসের তেহারি।

এস/ আই. কে. জে/ 







রেসিপি খাসির তেহারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250