বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

ঢাকা-খুলনা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-খুলনা-ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ উদ্বোধন ঘোষণা করেছেন। 

মঙ্গলবার (২৪শে ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

এর আগে সকাল ৬টায় খুলনা রেলস্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে প্রথমবার ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। কমলাপুর পৌঁছায় সকাল সাড়ে ১০টার পর। ট্রেনটি (৮২৬) ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। দিনে দুইবার খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল পথে চলাচল করবে ট্রেনটি।

রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ (৮২৫) নামে এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস নামে ট্রেনটি সাপ্তাহিক একদিনের বিরতি রেখে (সোমবার) নিয়মিত যাতায়াত করবে। এই রুট চালু হওয়ায় যাতায়াতের সময় কমেছে। নতুন চালু করা এ ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা অথবা বেনাপোল পৌঁছানো যাবে। যা বর্তমানে ট্রেনে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে ৯ ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট লাগে।

আরো পড়ুন : হাসিনা-রেহানা পরিবারের দুর্নীতি : দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব

যাত্রাপথে ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, লোহাগাডা, কাশিয়ানী জংশন এবং ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে। 

অন্যদিকে, রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৮) সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে বেনাপোল পৌঁছাবে দুপুর ২টা ৩০ মিনিটে। বেনাপোল থেকে ৮২৭ নাম্বার ট্রেনটি দুপুর সাড়ে ৩টায় বেনাপোল ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। 

যাত্রাপথে ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রাবিরতি করবে। ট্রেন দুটিতে ১২টি কোচে মোট ৭৬৮টি আসন থাকবে। 

পদ্মাসেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের ব্যয় হয়ে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। গত বছর ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেলপথ চালু করা হয়। আজ নতুন রেলপথটির পুরোটাই চালু হলো। 

এস/ আই.কে.জে/  

ট্রেন চলাচল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250