রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ফিশ ব্যাটার ফ্রাই রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২৪শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

দাওয়াতে কিংবা রেস্টুরেন্টে গিয়ে হয়তো ফিশ ব্যাটার ফ্রাই খেয়েছেন। ভেটকি মাছের এই পদ অনেকেরই প্রিয় খাবারের তালিকায় রয়েছে। চাইলে কিন্তু ঘরেও মাছের এই ফ্রাই বানিয়ে ফেলতে পারেন। কীভাবে তৈরি করলে ঘরে বানানো ফিশ ব্যাটার ফ্রাইয়ের স্বাদ হবে রেস্টুরেন্টের মতো। চলুন জেনে নেওয়া যাক- 

উপকরণ

ভেটকি মাছের ফিলে- ৭-৮ পিস

আদা-রসুন বাটা- আধ টেবিল চামচ

কাঁচা মরিচ বাটা- ১ টেবিল চামচ

ধনেপাতা বাটা- ২ টেবিল চামচ

পাতিলেবুর রস- ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

ময়দা- ১ কাপ

কর্ন ফ্লাওয়ার- আধা কাপ

বেকিং পাউডার- ১ চা চামচ

বেকিং সোডা- আধা চা চামচ

আরো পড়ুন : কলার কাপ-কেক রেসিপি দেখে নিন

ডিম- ১টি

মাখন- ২ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

ঠান্ডা পানি- পরিমাণমতো

তেল- ২ কাপ

প্রণালি

প্রথমে মাছের ফিলেগুলোর সঙ্গে সবরকম বাটা মশলা, লবণ, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস ভালো করে মাখিয়ে নিন। ম্যারিনেট করা মাছগুলো ফ্রিজে রেখে দিন ঘণ্টা দুয়েক।

একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা, ডিম, মাখন ভালো করে মিশিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।

মাছের ফিলেগুলো মিশ্রণে ডুবিয়ে গরম তেলে ভেজে নিন। ব্যাস, ফিশ ব্যাটার ফ্রাই রেডি।

উপরে চাটমশলা ছড়িয়ে মেয়োনিজ, কাসুন্দি আর সালাদের সঙ্গে গরমাগরম পরিবেশন করুন।

এস/ আই.কে.জে/


রেসিপি ফিশ ব্যাটার ফ্রাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250