রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১২ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যে সাড়ে তিন দিনের পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার (১০ই মে) যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধবিরতির পর আজ সোমবার (১২ই মে) প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভারতীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ৮টা ৩০মিনিট) জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

কাশ্মীর ইস্যু নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা গত ২২শে এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। ওই হামলায় ২৫ পর্যটক ও একজন স্থানীয় গাইড নিহত হন। একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও পরে তারা অস্বীকার করে। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে; ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে।

এরপর থেকে দেশ দু’টি একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে। প্রথমে এটি কূটনৈতিক পর্যায়ে থাকলেও দ্রুত সামরিক সংঘাতের দিকে মোড় নেয়। তবে গত শনিবার আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।

এইচ.এস/

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250