শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

অস্কুড পারকিন্সের নতুন সিনেমায় নিকোল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। নতুন একটি আলোচিত চলচ্চিত্রে যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করছেন খ্যাতিমান নির্মাতা অস্কুড পারকিন্স। তার নির্মিত ‘লংলেগস’ ও ‘দ্য মনকি’—দুটি সিনেমা দারুণ বাণিজ্যিক সাফল্য পেয়েছিল। সে ধারাবাহিকতায় এবার তিনি শুরু করেছেন নতুন সিনেমার কাজ, যার নাম রাখা হয়েছে ‘দ্য ইয়ং পিপল’।

এ সিনেমায় নিকোল কিডম্যানের সঙ্গে মূল ভূমিকায় থাকছেন লোলা টুং ও নিকো পার্কার। তাদের পাশাপাশি অভিনয় করছেন ব্রেনডান হাইনস, কাশ জুম্বো, হিদার গ্রাহাম, জনি নকলস, লেক্সি মিনেট্রি, লিলি কলিয়াস ও তাতিয়ানা মাসলানি, যাদের উপস্থিতিতে ছবিটি আরো তারকাবহুল হয়ে উঠেছে।

চলচ্চিত্রটির মার্কিন ও আন্তর্জাতিক মুক্তির দায়িত্ব নিয়েছে ন্যাঁইন। তবে সিনেমার গল্প এখনো প্রকাশ করা হয়নি। নির্মাতা পারকিন্স হরর ঘরানার চলচ্চিত্রে সুনাম কুড়িয়েছেন, তাই ধারণা করা হচ্ছে নতুন সিনেমাটিও থ্রিলার বা হরর ঘরানার হতে পারে।

পারকিন্সের আগের চলচ্চিত্র লংলেগস ২০২৪ সালে সর্বোচ্চ আয়কারী স্বাধীন সিনেমার মর্যাদা পায়, যা আয় করেছিল ৭৫ মিলিয়ন ডলারেরও বেশি। একইভাবে ‘দ্য মনকি’ও বক্স অফিসে ভালো সাড়া ফেলে। তার পরবর্তী সিনেমা ‘কিপার’ ১৪ই নভেম্বর মুক্তি পাচ্ছে এবং এরই মধ্যে আলোচনায় রয়েছে। এ ব্যস্ততার মধ্যেই তিনি নিকোল কিডম্যানকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিলেন।

হরর ঘরানায় নিকোল কিডম্যানের বিশেষ পরিচিতি রয়েছে। ২০০১ সালের ক্ল্যাসিক হরর চলচ্চিত্র ‘দি আদার্স’-এ তার অভিনয় এখনো দর্শকের মনে গেঁথে আছে। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ২১০ মিলিয়ন ডলারের বেশি এবং কিডম্যান পেয়েছিলেন বাফটা ও গোল্ডেন গ্লোব মনোনয়ন।

সব মিলিয়ে দ্য ইয়ং পিপল এখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিকোল কিডম্যানকে নিয়ে অস্কুড পারকিন্স এবার কী নতুন চমক দেখান তা জানতে মুখিয়ে আছেন ভক্তরা। সূত্র: ভ্যারাইটি। 

জে.এস/


হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250