শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

মাত্র ৩০ মিনিটে চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেরই ব্যস্ততার কারণে বিরিয়ানি রান্না করে খেতে পারে না। কারণ সবার ধারণা বিরিয়ানি রান্না করতে অনেক সময়ের ব্যাপার। তবে এবার ঝটপট মাত্র ৩০ মিনিটেই রান্না করে খেতে পারবেন চিকেন বিরিয়ানি। শুধু ঘরে মুরগি থাকলেই চলবে। চলুন জেনে নেওয়া যাক চিকেন বিরিয়ানি রান্নার সহজ রেসিপি।

উপকরণ

১. বাসমতি চাল চায়ের কাপের ২ কাপ

২. মুরগির মাংস ৪ পিস (লেগ পিস হলে ভালো)

৩. পেঁয়াজ ২টি মাঝারি সাইজের

৪. টমেটো কুঁচি ২-৩টি মাঝারি সাইজের

৫. আদা-রসুন বাটা ২ চা চামচ

৬. কাঁচা মরিচ ৩-৪টি

৭. টকদই ১ চা চামচ

৮. মরিচের গুঁড়া আধা চা চামচ

৯. হলুদ গুঁড়া ১/৪ চা চামচ

১০. ধনে গুঁড়া আধা চা চামচ

১১. বিরিয়ানি মসলা আধা চা চামচ

১২. জাফরান গুঁড়া এক চিমটি

১৩. দুধ আধা কাপ

১৪. ঘি অথবা তেল ২ চা চামচ

১৫. পানি ১/৪ কাপ

১৬. লবণ স্বাদমতো

১৭. আস্ত গরম মসলা ছোট প্যাকেটের চার প্যাকেট।

আরো পড়ুন : বিকেলের আড্ডায় বাড়িতেই হোক ফুচকার আয়োজন

১৮. আস্ত জিরা আধা চা চামচ

১৯. লবঙ্গ ২-৩টি

২০. কালো গোলমরিচ ২-৩টি

২১. ছোট এলাচ ২টি

২২. বড় এলাচ ২টি

২৩. দারুচিনি ১টা (১ ইঞ্চি লম্বা)

২৪. কাজুবাদাম ৮-১০টি

২৫. বাদাম ৮-১০টি

২৬. কিসমিস ১০-১২টি

২৭. ধনেপাতা ৮-১০টি ও

২৮. পেঁয়াজ বেরেস্তা ৪-৬টি।

পদ্ধতি

জাফরান দুধে ভিজিয়ে রেখে দিন। রান্না শুরু করার ৩০ মিনিট আগে চাল ধুয়ে জলে ভিজিয়ে রাখুন। রান্না শুরুর ঠিক আগে চালের অর্ধেক পানি ছেঁকে নিন।

এবার চাল মাইক্রোভেনের বাটিতে রাখুন। মাপ মতো লবণ আর চা চামচের এক চামচ ঘি দিন। মাইক্রোভেনের পাত্র ঢেকে ৬-৮ মিনিট ‘মাইক্রো’ করুন।

অন্য পাত্রে বাকি ঘি গরম করে তাতে কাটা পেঁয়াজ, মাংসের টুকরো, স্বাদ মতো লবণ, আস্ত গরম মসলা ও দুধ দিয়ে দিন। ৪ মিনিট ‘মাইক্রো’ করে টমেটো সস দিন। এবার খুব ভালো করে ৫-৬ মিনিট রেখে নেড়ে নিন।

এবার মাইক্রোভেনের বাটি থেকে অর্ধেক ভাত, মাংসের টুকরো, বিরিয়ানি মসলা ও সাজানোর সব উপকরণ দিয়ে দিন। তারপরে বাটি নিয়ে একসঙ্গে ৪-৫ মিনিট মাইক্রো করে ৬-৭ মিনিট রেখে দিন। ব্যাস তৈরি আপনার চিকেন বিরিয়ানি। এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।

এস/কেবি


চিকেন বিরিয়ানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250