রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

এক্সকে জরিমানা করায় ক্ষেপলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ইলন মাক্সের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) জরিমানা করায় সোমবার (৮ই ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রকদের এই পদক্ষেপকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্স ও এএফপির।

অনলাইন কনটেন্টের নিয়ম-কানুন ভঙ্গ করার দায়ে ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রকেরা গত শুক্রবার এক্সকে ১৪ কোটি ডলার জরিমানা করে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউরোপ ‘কিছুটা ভুল পথে এগোচ্ছে। এটি খুব খারাপ, সেখানকার জনগণের জন্য খুবই খারাপ। আমরা চাই না ইউরোপ এতটা বদলে যাক।’ সোমবার রাতের মধ্যেই তিনি এই জরিমানার পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখতে চান বলেও জানিয়েছেন।

ট্রাম্প আরও বলেন, ‘আমি বুঝতে পারছি না, তারা এটা কীভাবে করল। ইউরোপকে আরও বেশি সতর্ক থাকতে হবে।’ এ বিষয়ে সাহায্যের জন্য ইলন মাস্ক তার সঙ্গে যোগাযোগ করেননি বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250