মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

মেয়েদের বিশ্বকাপ আজ শুরু, বাংলাদেশ নামবে পরশু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ছবি: বিসিবি

তিন বছর আগে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে নাম লেখায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পেয়েছে জয়ের স্বাদও। আজ (৩০শে সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের আরও একটি আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ম্যাচ অবশ্য পরশু। প্রতিপক্ষ সেই পাকিস্তান। পুরোনো স্মৃতি ফিরিয়ে জয়ে বিশ্বকাপের শুরুটা রাঙাতে চায় বাংলাদেশ।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য কোনো আন্তর্জাতিক সিরিজের পরিবর্তে মেয়েদের খেলতে হয় অনূর্ধ্ব-১৫ কিশোর দলের বিপক্ষে। এমন প্রস্তুতির ঘাটতি নিয়ে বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ—প্রশ্নটা আসাই স্বাভাবিক।

 গতকাল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘অবশ্যই আমরা ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোব। আপাতত প্রথম লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা। এমনিতেই আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলার সুযোগ পাই না। তবে এত বড় ইভেন্টে সব ভালো দলের বিপক্ষে খেলতে পারলে জয়ও আসবে। সাধ্যমতো চেষ্টা থাকবে ম্যাচ ধরে রেখে খেলার।’

নিজের প্রথম বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান পেসার মারুফা আক্তার, ‘বাংলাদেশ জাতীয় দলের এটি দ্বিতীয় বিশ্বকাপ। আমি প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এটা আমার স্বপ্ন ছিল। আমি সব সময় চেষ্টা করব দলের জন্য সেরাটা দিতে।’

মারুফার মতো স্বর্ণা আক্তারেরও একই প্রত্যাশা, ‘এত বড় একটা ইভেন্টে খেলব। যদি সুযোগ পাই, লক্ষ্য থাকবে নিজের সেরাটা দেওয়ার।’

দলের লক্ষ্যই স্পিনার নাহিদা আক্তারের কাছে ব্যক্তিগত লক্ষ্য, ‘আলহামদুলিল্লাহ তিন বছর পর আবার বিশ্বকাপ খেলার সামনে আছি। এটি আমার দ্বিতীয় বিশ্বকাপ। ব্যক্তিগত লক্ষ্য বলতে আমার লক্ষ্য দলের জয়ে যেন নিজের অবদানটা রাখতে পারি।’

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250