সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা

পুরোনো শাড়ি নতুনের মতো রাখার টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই উৎসব বা অনুষ্ঠানে নতুন শাড়ি পরার পর সেগুলো ঠিকমতো সংরক্ষণ করেন না। এতে দ্রুত তা নষ্ট হয়ে যায়। তাই পরার পর শাড়ি বিশেষ উপায়ে যত্ন নেওয়া জরুরি। এজন্য অনেক টাকা খরচ বা পরিশ্রম করারও দরকার নেই। সামান্য কয়েকটি নিয়ম মেনে চললেই শাড়ি ভালো থাকবে।

ধোয়ার প্রয়োজন নেই

যে শাড়িগুলো একবার পরেছেন, সেগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই। শাড়িতে কোনো দাগ লাগলে তা শুধু স্পট ওয়াশ করে নিন। তবে পুরো শাড়িটি ধোবেন না। আসলে শাড়ি বারবার পানি দিয়ে ধুলে তার ফ্যাব্রিক নষ্ট হয়। সুতার বুনন ঢিলে হয়ে যায়, ফলে শাড়ি নষ্ট হতে খুব বেশি সময় লাগবে না। আর সিল্কের শাড়ি তো ভুলেও ধোবেন না।

আরো পড়ুন : ত্বকের বয়স কমান মাত্র পাঁচ অভ্যাসে!

ছায়ায় মেলে রাখুন

শাড়ি ধোয়ার পরিবর্তে কয়েক ঘণ্টা ছায়ায় মেলে রাখতে পারেন। এমন স্থানে মেলবেন, যেখানে রোদের আভা আসবে কিছু শাড়িতে সরাসরি রোদ লাগবে না। শাড়িগুলো কয়েক ঘণ্টা মেলে রাখার পরে আবার যত্ন করে ঘরে তুলে রাখুন। এ সময়ে চাইলে আপনি ভাঁজ বদলেও নিতে পারেন।

ইস্ত্রি করার সময় সতর্ক থাকুন

শাড়ি ইস্ত্রি করার প্রয়োজন হলে সেক্ষেত্রেও কয়েকটি নিয়ম মানতে হবে। সিল্কের শাড়ি ইস্ত্রি করতে হলে শাড়ির উপরে একটি সুতির কাপড় মেলে নিন। তারপর ইস্ত্রি করুন। সুতির শাড়ি আপনি সরাসরিই ইস্ত্রি করতে পারেন। অতিরিক্ত তাপমাত্রা কিন্তু আবার শাড়ি নষ্ট করে দিতে পারে, তাই সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

সংরক্ষণের নিয়ম

সঠিক উপায়ে ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে হবে শাড়িগুলো। আপনি চাইলে শাড়ির ব্যাগেও রাখতে পারেন। এতে শাড়ি সহজে নষ্ট হবে না। আর ভাঁজ করা শাড়িগুলো সুতির কাপড়ে মুড়ে রাখলেও তা অনেদিন সুরক্ষিত থাকবে। সিল্কের শাড়ি কখনো অন্যটির সঙ্গে ঘষাঘষি করে রাখবেন না। তাতে শাড়ির ফ্যাব্রিক নষ্ট হবে। আর শাড়ি হ্যাঙারে ঝুলিয়ে না রাখাই ভালো।

এস/ আই.কে.জে/

শাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250