বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

প্রতি মাসে ‘মিট দ্য বিজনেস’ আয়োজন করবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত সমস্যাগুলো সরাসরি শোনার জন্য নিয়মিতভাবে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় বুধবার ‘মিট দ্য বিজনেস’ শিরোনামে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৩রা সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যবসায়ী প্রতিনিধিরা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের সামনে সমস্যাগুলো তুলে ধরতে পারবেন।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসে ‘মিট দ্য বিজনেস’ বৈঠকটি আগামী ১০ই সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

এনবিআর আরও জানায়, সভায় অংশগ্রহণে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গুগল ফরম পূরণ করে পাঠাতে হবে।

জে.এস/

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মিট দ্য বিজনেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250