রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

বাইডেনের প্রেসিডেনশিয়াল লাইব্রেরি নির্মিত হচ্ছে ডেলাওয়ারে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেনশিয়াল লাইব্রেরি নির্মিত হচ্ছে তার নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারে। এ তথ্য জানিয়েছে তার কার্যালয়। এই লাইব্রেরিতে বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে ঘটে যাওয়া বড় ঘটনাগুলো তুলে ধরা হবে। থাকবে একটি মিউজিয়ামও। খবর রয়টার্সের।

বাইডেনের কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, লাইব্রেরিতে করোনা মহামারি থেকে আমেরিকাকে সুরক্ষা দেওয়ার জন্য বাইডেনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। পাশাপাশি দেশটির অবকাঠামোকে এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক বন্ধন জোরদার করার ক্ষেত্রে তার পদক্ষেপগুলো সম্পর্কেও নানা নিদর্শন থাকবে।

ডেলাওয়ারের পাশাপাশি প্রতিবেশী অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার সঙ্গে বাইডেনের সংযোগ রয়েছে। শেষ পর্যন্ত ডেলাওয়ারে লাইব্রেরিটি নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে অঙ্গরাজ্যটির কোন জায়গায় এই লাইব্রেরি নির্মাণ করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। ডেলাওয়ারের উইলমিংটন ও রেহোবোথ বিচ—দুই এলাকায় বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের বাড়ি রয়েছে।

জো ও জিল বাইডেন ফাউন্ডেশনের বোর্ড সদস্যদের মধ্যে রয়েছেন কূটনীতিক রুফুস জিফোর্ড, সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, বাইডেনের সাবেক উপদেষ্টা স্টিভ রিচেটি ও কেড্রিক রিচমন্ড এবং হোয়াইট হাউসের বাজেটবিষয়ক সাবেক পরিচালক শালান্ডা ইয়ং।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান বাইডেন। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে আমেরিকার সিনেটে ৩৬ বছর ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে প্রতিনিধিত্ব করেছেন বাইডেন।

জে.এস/

জো বাইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250