রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

স্মার্ট শিক্ষার জন্য বিডিরেন কার্যালয় উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) নতুন কার্যালয় উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার (৭ই জুলাই)  দুপুর ১টায় ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডের নাভানা এইচআর টাওয়ারের ৫ম তলায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন কার্যালয় বিডিরেনের অফিসিয়ালদের আরও উদ্যমী করে তুলবে।’ তাদের কর্মক্ষমতা আরও বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বিডিরেনের উচ্চশিক্ষা এবং গবেষণা বিষয়ক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বিডিরেন শিক্ষা ও গবেষণার উন্নয়নে আরও নতুন নতুন সার্ভিস স্বল্পমূল্যে প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে। স্মার্ট শিক্ষা ও স্মার্ট গবেষণা বিকাশের মাধ্যমে স্মার্ট সিটিজেন গড়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ তৈরির স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবে।

আরো পড়ুন : আন্দোলনে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়

অনুষ্ঠানে বিডিরেনের বোর্ড অব ট্রাস্টিজের বর্তমান ও প্রাক্তন সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তা, বাংলাদেশ এক্রেডিশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য, বিডিরেনের প্রাক্তন কর্মকর্তা, বিশ্বব্যাংকের প্রতিনিধি এবং প্রথিতযশা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অধিবেশনের শুরুতেই বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত স্বাগত জানান। তিনি বিডিরেনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিডিরেনের বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রম ও অর্জন অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিরেন ট্রাস্টের চেয়ারপারসন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি উচ্চশিক্ষার উন্নয়নে বিডিরেন কাজ করে যাবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।

এস/ আই.কে.জে/

শিক্ষামন্ত্রী স্মার্ট শিক্ষা বিডিরেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250