সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ফুলকপির কোরমা যেভাবে রাঁধবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজারে এখন ফুলকপির ছড়াছড়ি। ভাজা থেকে রোস্ট, সব রকমের রান্নাই সম্ভব এই সবজি দিয়ে। খিচুড়ি, পাঁচমিশালি তরকারি কিংবা মাছের ঝোলেও ফুলকপি দিলে স্বাদ যেন আরও বেড়ে যায়।

চাইলে ফুলকপি দিয়ে রাঁধতে পারেন কোরমা। এর স্বাদ আপনাকে মুগ্ধ করবে। পোলাও, ভাত, রুটি-পরোটা সব কিছুর সঙ্গেই মানিয়ে যাবে এই পদ। রইলো রেসিপি-

উপকরণ

১. ফুলকপি ১টি

২. টমেটো কুচি

৩. আদা বাটা

৪. কয়েকটি কাঁচা মরিচ

৫. কড়াইশুঁটি

৬. আস্ত জিরা

৭. ধনিয়া গুঁড়া

৮. জিরার গুঁড়া

৯. মরিচের গুঁড়া

১০. হলুদের গুঁড়া

১১. গোটা গরম মসলা

১২. গরম মসলা গুঁড়া

আরো পড়ুন : মাশরুম মাসালা অমলেট তৈরির রেসিপি

১৩. তেজপাতা

১৪. শুকনো মরিচ

১৫. কাজু বাদাম

১৬. চারমগজ

১৭. পোস্ত

১৮. লবণ স্বাদমতো

১৯. চিনি

২০. তেল ও

২১. ঘি।

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

পদ্ধতি

ফুলকপি কেটে গরম পানিতে নুন দিয়ে সামান্য ভাপ দিয়ে নিন। তারপর ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। ওই ফুলকপিতে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা ও সামান্য সরিষার তেল মাখিয়ে রাখুন।

অন্যদিকে কাজুবাদাম, চারমগজ, পোস্ত, কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন। কড়াইতে তেল ও ঘি গরম করে আস্ত গরম মসলা, আস্ত জিরা, তেজপাতা ও শুকনো মরিচ ফোঁড়ন দিন।

একটু ভেজে নিয়ে টমেটো কুচি ও আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। টমেটো গলে গেলে জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, চিনি, চারমগজ, পোস্ত বাটা দিয়ে দিন। মসলা কষাতে থাকুন।

মসলা থেকে তেল বের হতে শুরু করলে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিন। মসলার সঙ্গে ফুলকপি মিশিয়ে নিন ভালো করে। তারপর পরিমাণমতো পানি দিয়ে ঢাকনা চাপা দিন। মিনিট দশেক রান্না করুন।

গ্রেভি ঘন হয়ে এলে ও ফুলকপি সেদ্ধ হলে উপর থেকে গরম মশলার গুঁড়া আর ঘি ছড়িয়ে দিন। নাড়াচাড়া করে মিশিয়ে নিন ভালোভাবে। ব্যস তৈরি হয়ে গেল ফুলকপির কোরমা।

এস/এসি


রেসিপি ফুলকপির কোরমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250